ভিন রাজ্যের শ্রমিকদের কী হবে? কেন্দ্রকে প্রশ্ন করে বিশেষ প্রস্তাব পেশ উদ্ধব ঠাকরের

দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২০০ জন। মারা গিয়েছেন ২৫১ জন।

মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা

মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা

এদিকে মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ৩৪০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত শতাধিক মানুষের।

পরিযায়ী শ্রমিকদের মাথায় হাত

পরিযায়ী শ্রমিকদের মাথায় হাত

এরই মধ্যে মুম্বই ও সেই রাজ্যে থাকা বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের মাথায় হাত। এর জেরে ১৪ এপ্রিল লকডাউন অমান্য করে মুম্বইয়ের বান্দ্রা বাস স্ট্যান্ডে নেমে আসেন কয়েক হাজার ভিন রাজ্যের শ্রমিক। বাণিজ্য নগরীর বান্দ্রা বাস স্ট্যান্ডে বাড়ি ফেরার তাগিদে লকডাউন উপেক্ষা করে হাজার হাজার পরিয়ায়ী শ্রমিকদের সেই ভিড় জমানো এখন চিন্তায় রেখেছে উদ্ধব ঠারেকে। কেন্দ্রকে এই নিয়ে প্রশ্ন করেন ঠাকরে। তাঁর বক্তব্য, আমি এদের নিয়ে কী করব?

বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকরা

বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকরা

আপাতত ৩ মে পর্যন্ত লকডাউন চলার কথা দেশে। এরই মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে কাজের খোঁজে গিয়ে আটকে পড়েছেন বহু প্রবাসী শ্রমিক। যেন-তেন-প্রকারেণ বাড়ি ফিরতে চাইছেন তাঁরা, অথচ পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকায় তাঁদের সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রের কাছে এই শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আর্জি জানালেন উদ্ধব।

বিশেষ ট্রেন চালানোর পরামর্শ উদ্ধবের

বিশেষ ট্রেন চালানোর পরামর্শ উদ্ধবের

মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে টুইটে বলা হয়েছে 'মুখ্যমন্ত্রী উদ্ধব বালাসাহেব ঠাকরে অন্য রাজ্য থেকে আসা প্রবাসী শ্রমিকরা যাতে দেশে ফিরে যেতে পারেন সেই লক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর দাবি করেছেন। তিনি ভারতীয় রেল মন্ত্রকের কাছে এই দাবি জানিয়ে বলেছেন যে প্রয়োজনে এ ব্যাপারে এপ্রিলের শেষে একটি নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হোক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+