কখনই বলিনি আমি ফিরব! ফড়নবিশকে কটাক্ষ করলেন ঠাকরে

কখনই বলিনি আমি ফিরব! ফড়নবিশকে কটাক্ষ করলেন ঠাকরে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কটাক্ষ করলেন দেবেন্দ্র ফড়নবিশকে। দেবেন্দ্র ফড়নবিশ উদ্ধব ঠাকরের ফেরা নিয়ে মন্তব্য করেছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ছড়ায়। রাজ্য বিজেপি পরিষদীয় নেতা দেবেন্দ্র ফড়নবিশকে মহরাষ্ট্রের বিরোধী নেতা বলে ঘোষণা করেছেন স্পিকার নানা পাটোলে।

কখনই বলিনি আমি ফিরব! ফড়নবিশকে কটাক্ষ করলেন ঠাকরে

দেবেন্দ্র ফড়নবিশকে বন্ধু বলেই উল্লেখ করেছেন উদ্ধব ঠাকরে। তিনি ফড়নবিশকে বিরোধী নেতা হিসেবে দেখবেন না বলে জানিয়েছেন। দ্বিধা সরিয়ে রেখে উদ্ধব ঠাকরে বলেছেন, দেবেন্দ্র ফড়নবিশ তাঁর দীর্ঘদিনের বন্ধু। অভিনন্দনসূচক বক্তৃতায় ঠাকরে বলেছেন, তিনি কখনই বলেননি তিনি ফিরে যাবেন। তিনি সভাকে এবং মহারাষ্ট্রের মানুষকে আশ্বস্ত করে বলেন, তিনি মধ্যরাতে কিচুই করবেন না। মানুষের স্বার্থে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এখানে ঠাকরে ২৩ নভেম্বর শনিবার ভোরের কথাই উল্লেখ করতে চেয়েছেন। যেখানে ফড়নবিশ মুখ্যমন্ত্রী আর অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

বিধানসভাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকারের উদ্দেশ্য শুধু কৃষকদের ঋণ মকুবই নয়, তাদের ভয়ও দূর করতে চায় সরকার।

এনসিপির মন্ত্রী জয়ন্ত পাটিল অবশ্য দেবেন্দ্র ফড়নবিশকে কটাক্ষ করেন। তিনি বলেছেন, ফড়নবিশ বলছেন, তিনি ফিরবেন। কিন্তু তিনি এটা বলেননি কোথায় বসবেন তিনি। এই মুহুর্তে তিনি বড় পদে রয়েছেন ( বিরোধী দলনেতা), যা কিনা মুখ্যমন্ত্রীর পদের সমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+