সমর্থকদের উদ্বুদ্ধ করতে বাবার পথেই ছেলে! প্রধানমন্ত্রী মোদী ও কমিশনকে নিশানা উদ্ধব ঠাকরের

নির্বাচন কমিশনের নির্দেশে আসল দলের স্বীকৃতি এবং প্রতীক হারানোর পরে প্রধানমন্ত্রী মোদী এবং কমিশনকে তীক্ষ্ম আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে।

নির্বাচন কমিশনে দুজনেই শিবসেনা আসল বলে দাবি দলের নাম ও প্রতীক প্রদানের দাবি করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন শেষ পর্যন্ত একনাথ শিন্ডেকে শিবসেনা দলের নাম ও প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেন। যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে। এদিন তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন।

অপেক্ষা করুন, প্রস্তুত হোন

অপেক্ষা করুন, প্রস্তুত হোন

উদ্ধব ঠাকরে বিষয়টি নিয়ে তাঁর সমর্থকদের ধৈর্য ধরতে এবং পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হলে আহ্বান জানিয়েছেন। সেখানে পরবর্তী নির্বাচন বলতে মুম্বই পুরসভার নির্বাচন। পারিবারিক বাড়ি মুম্বইয়ে মাতোশ্রীর বাইরে সমবেত জনগণের উদ্দেশে নানা কথা বলেন তিনি। উদ্ধব বলেছেন, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদীর দাসে পরিণত হয়েছে। কমিশন এমন কিছু করেছেন, যা আগে কখনও ঘটেনি।

বাবার পথেই ছেলে

বাবার পথেই ছেলে

উদ্ধব এদিন বলেছেন, দলের প্রতীক চুরি হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উদ্দেশে তিনি বলেছেন, চোরকে একটি পাঠ শেখানো দরকার। ঠাকরে এদিন নিজের বাবা বালাসাহেব ঠাকরের প্রথম দিনগুলির কথা মনে করিয়ে দেন। উদ্ধার ঠাকরে নিজের গাড়ির ছাদের ওপরে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে কথা বলেন। ঠিক যেমন তাঁর বাবা শিবসেনা গঠনের প্রথমের দিকে দলের নেতা কর্মীদের উদ্দেশে বক্তৃতা করতেন।

আটমাসের মধ্যে 'দ্বিতীয়' হার

আটমাসের মধ্যে 'দ্বিতীয়' হার

প্রায় আটমাস আগে একনাথ শিন্ডের কাছে হেরে ছিলেন। একনাথ শিন্ডের অভ্যুত্থানে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছিলেন উদ্ধব। গত বছরের জুনে ৪০ জন শিবসেনা বিধায়ককে নিয়ে বিদ্রোহ ঘোষণা করে একনাথ শিন্ডে উড়ে গিয়েছিলেন অসমে। যে কারণে মহারাষ্ট্র শুধু উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রীত্বই যায়নি রাজনৈতিক মতাদর্শগতভাবে বিরেধী কংগ্রেস ও এনসিপির সঙ্গে তৈরি করা শিবসেনার সরকারও ভেঙে যায়।

তারপরে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের ধাক্কা। উদ্ধব ঠাকরের তরফে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছিল। কেননা উদ্ধব এবং একনাথের দ্বন্দ্বের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। উদ্ধব ঠাকরে শুক্রবারই জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা

নির্বাচন কমিশনের ব্যাখ্যা

শুক্রবার একনাথ শিন্ডেকে আসল শিবসেনার নেতা বলে ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশন বলেছে, ২০১৯-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৭৬ শতাংশ শিবসেনার তাঁকে (শিন্ডে) সমর্থন করেছেন। তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশন বলেছে, তারা উদ্ধব ঠাকরে গোষ্ঠীকে শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে নাম এবং জ্বলন্ত মশাল প্রতীক বরাদ্দ করতে পারে।
এই সিদ্ধান্তের পরেই একনাথ শিন্ডে নির্বাচন কমিশনের পদক্ষেপকে গণতন্ত্রের বিজয় বলে বর্ণনা করেন। পাশাপাশি ঠাকরে তাঁকে যেভাবে বিশ্বাসঘাতক বলেছিলেন, তারও প্রতিবাদ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+