গোমূত্র নিয়ে বাবার অবস্থান পরিবর্তন ছেলের! নির্বাচনের আগে ও পরে দুই রূপ নিয়ে অমিত শাহকে নিশানা উদ্ধব ঠাকরের
বিজেপির সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের বাবা বালাসাহেব ঠাকরের রাজনৈতিক অবস্থানকেই অস্বীকার করতে শুরু করেছেন উদ্ধব ঠাকরে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে তিনি বিজেপির দ্বাচারী অবস্থান নিয়েও কটাক্ষ করেছেন।
হারিয়েছেন বাবার প্রতিষ্ঠিত শিবসেনা নাম আর প্রতীক। তবে দলীয় সমর্থকদের একত্রিত করার প্রচেষ্টা জারি রয়েছে উদ্ধব ঠাকরের। রত্নাগিরিতে এমনই এক সভায় তিনি বিজেপি ও আরএসএসকে নিশানা করলেন। দল আর প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশের পরে খেদের জনসভা থেকে তিনি আক্রমণ করেন একনাথ শিন্ডেকে।

স্বাধীনতা অর্জন কীভাবে
উদ্ধব ঠাকরে কটাক্ষ করে বলেন, আমরা কি গোমূত্র ছিটিয়ে স্বাধীনতা পেয়েছি? গোমূত্র ছেটানোর জন্যই কি এই পরিস্থিতি, প্রশ্ন করেন তিনি। তবে পরেই তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীরা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি বলে উল্লেখ করেন তিনি।
তবে রত্নাগিরিতে করা উদ্ধব ঠাকরের এই ধরনের মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে ২০২০-তে তিনি বলেছিলেন, তা গোবর ছুঁড়ে মারার চেষ্টা করছে, যাতে তা আটকে থাকে। তবে নিজেরা পরিষ্কার থাকায়া তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। এটা তারাই করে যাদের মুখ এবং কাপড়ে গোমূত্র এবং গোবরের ধ্বনি থাকে।

নাম চুরির অভিযোগ
উদ্ধব ঠাকরে রত্নাগিরিতে বলেন, সর্দার প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আর তারাই (বিজেপি-আরএসএস) সর্দার প্যাটেলের নাম চুরি করেছে। তারা সুভাষচন্দ্র বসুর নামও চুরি করেছে। একই পরিস্থিতি করেছে বালাসাহেব ঠাকরের ক্ষেত্রেও। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, শিবসেনা নাম আর বালাসাহেব ঠাকরের ছবি ছাড়াই তারা শুধু মোদীর নামে ভোট চেয়ে নির্বাচনে লড়াই করুন।

একসময় শিবসেনাও গোমূত্র 'অনুসরণ' করত
তবে উল্লেখ করা প্রয়োজন শিবসেনাও একটা সময়ে গোমূত্র অনুসরণ করত। বালাসাহেব ঠাকরের সময়েই সেই কাজ করা হয়েছিল। গত শতাব্দীর ৮০ দশকের মাঝামাঝি সময়ে দলিতদের এক কর্মসূচির পরে তৎকালীন নেতা ছগন ভুজবলের নেতৃত্বে হুতাত্মা চককে শুদ্ধ করেছিল।
মুম্বইয়ের মেয়র হিসেবে ক্ষমতায় থাকার সময় ছগন ভুজবল বলেছিলেন, মহাত্মা গান্ধীর মূর্তির পরিবর্তে নাথুরাম গডসের স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক। সেই সময় শিবসেনার নেতৃত্বে ছিলেন এই উদ্ধব ঠাকরের বাবা বালা সাহেব ঠাকরে।

আগে সাধুরা থাকতেন, আর এখন দুর্নীতিবাজরা মঞ্চে
খেদের জনসভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে উদ্ধাব ঠাকরে বলেন, আগে বিজেপির মঞ্চে বসতেন সাধুরা। আর এখন তা পূর্ণ দুর্নীতিবাজ নেতা ও সুবিধাবাদীদের দ্বারা। তিনি বলেন, মেঘালয়ে নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছিলেন। আর নির্বাচনের পরে সেই সাংমার সঙ্গে জোট করেই সরকারে যোগ দিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেছেন, দেশের সব কেন্দ্রীয় সংস্থার মতো নির্বাচন কমিশনও বিজেপি নেতৃত্বের কাছে গোলামের মতো। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতা থেকে ছিটকে না গেলে ২০২৪-এর লোকসভা নির্বাচনই হবে দেশের শেষ নির্বাচন। এরপর আর জনগণকে ভোট দিতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ করে বলেন, তিনি (শিন্ডে) দিল্লির কাছে আত্মসমর্পণ করেছেন। যা আগে কেউই করেননি।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications