এনআইএর হাতে আম্বানি বোমাতঙ্ক কাণ্ডের তদন্ত, কেন্দ্রের সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ উদ্ধব ঠাকরের

মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি ও হুমকি চিঠির তদন্তভার কেন্দ্র এনআইএর হাতে সঁপে দিয়েছে। আর এ নিয়েই মহারাষ্ট্র সরকারের সঙ্গে ফের বিবাদে জড়ালো কেন্দ্রে থাকা বিজেপি সরকার। মুকেশ আম্বানি কাণ্ডের তদন্ত এনআইএ নিয়ে নেওয়ার পরই মহারাষ্ট্রের মুখষমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে এনআইএর এই তদন্ত ভার নেওয়ার পেছনে কোনও সন্দেহজনক কিছু রয়েছে। প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার সামনে কেউ বা কারা বিস্ফোরক ভর্তি এসইউভি গাড়ি রেখে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এনআইএর হাতে আম্বানি বোমাতঙ্ক কাণ্ডের তদন্ত


গাড়ির ভেতর থেকে ২০টি জিলেটিন স্টিক সহ আম্বানি পরিবারকে লেখা একটি হুমকি চিঠিও উদ্ধার করে মুম্বই পুলিশ। এর ঠিক ২ দিন পরই এসইউভি গাড়ির মালিক মনসুখ হিরানির দেহ মুম্বরা খাঁড়ি থেকে শুক্রবার উদ্ধার হওয়ায় রহস্য আরও বেশি করে ঘনীভূত হয়েছে। এরই মধ্যে কেন্দ্র এই ঘটনার তদন্তভার তুলে দিয়েছে এনআইএর হাতে। যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে কেন্দ্র নিজের হাতে এই মামলার তদন্ত নেওয়ায় সন্দেহ লাগছে। তিনি এও জানান, সরকার আসবে ও চলে যাবে, কিন্তু সরকারি প্রশাসনিক পদ্ধতি একই থাকবে এবং তার ওপর বিশ্বাস রাখতে হবে।

ঠাকরে বলেন, '‌সকলেই জানে এটিএস (‌মহারাষ্ট্রের সন্ত্রাস–দমন শাখা)‌ এই ঘটনার তদন্ত করছে। এজেন্সি কারোর সম্পত্তি নয়। সরকার বদল হয় কিন্তু পদ্ধতি একই থেকে যায়। তাই সেই পদ্ধতির ওপর বিশ্বাস রাখা জরুরি।’ তিনি আরও বলেন, '‌যদি কেন্দ্রের পরিকল্পনা থাকে এই মামলার তদন্ত নিজেদের হাতে নেওয়ার, তবে এর মধ্যে কোনও সন্দেহজনক কিছু রয়েছে। আমরা এরই সঙ্গে আরও একটি বিষয় তদন্ত করছি, তা হল সাংসদ মোহন ডেলকারের আত্মহত্যা। বিরোধী দলের এ বিষয়ে কথা বলার কোনও সাহসই নেই, কারণ তাঁরা জানেন যে কেন্দ্রশাসিত অঞ্চলে কারা গুলি চালিয়েছিল।’‌

কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির সাতবারের সাংসদ মোহন ডেলকারের দেহ উদ্ধার হয় গত ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভের একটি হোটেল থেকে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+