কোনও এনআরসি হবে না মহারাষ্ট্রে, ঘোষণা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের
কোনও এনআরসি হবে না রাজ্যে হুঙ্কার দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
কোনও এনআরসি হবে না রাজ্যে হুঙ্কার দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আগেই তিনি সিএএ এবং এনপিআর জারি না করার কথা ঘোষণা করেছিলেন। এবার এনআরসি না করার কথাও ঘোষণা করলেন। এদিকে গত মহারাষ্ট্রে ডিটেনশন সেন্টার তৈরি খবর শোনা গিয়েছিল।

সিএএ নিয়ে ইতিবাচক শিবসেনা
যদিও সংসদে সিএএর সমর্থনেই ভোট দিয়েছিল শিবসেনা। এমনকী শিবসেনা সিএএ নিয়ে ইতিবাচক মনোভাবই দেখিয়েছিল। তাঁরা জানিয়েছিলে সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেবে না। তারপরে আবার এনআরসি নিয়ে শিবসেনা প্রধানের এই বক্তব্যে নতুন করে জল্পনা বাড়িয়েছে।

সিএএ বিরোধী প্রস্তাব
ইতিমধ্যেই চারটি রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। সবার আগে সিএএ বিরোধী প্রস্তাব পাস করায় কেরল। তারপরেই পাঞ্জাব, মধ্য প্রদেশ। এবং তার পরেই পশ্চিমবঙ্গ পাস করায় সিএএ বিরোধী প্রস্তাব। এর পরে তেলঙ্গানাও সিএএ বিরোধী প্রস্তাব পাস করানোর কথা বলেছে।

উদ্ধবের হুঙ্কার
রাজ্যে কোনও এনআরসি চালু হবে না বলে হুঙ্কার দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এতে আরও বেশি শিবসেনা-বিজেপি দ্বন্দ্ব প্রকাশ্যে এল। এর আগে মহারাষ্ট্রে ডিটেনশন সেন্টার তৈরি খবর নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications