মহারাষ্ট্রে উদ্ধব দায়িত্ব নিতেই ঘোষিত হল ২০ কোটি টাকার কোন প্রকল্প

মহারাষ্ট্রের ১৯ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বৃহস্পতিবারই মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত নিয়ে ফেলেন উদ্ধব ঠাকরে। শিবসেনা, কংগ্রেস, এনসিপির মহা বিকাশ আঘাড়ি জোট সরকারের প্রথম সিদ্ধান্তে ২০ কোটি টাকার প্রকল্প ঘোষিত হয়।

২০ কোটির টাকার কোন প্রকল্প

২০ কোটির টাকার কোন প্রকল্প

উদ্ধব সরকার দায়িত্বভার গ্রহণ করেই প্রথম মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। আর সেখানেই ঘোষিত হয় যে শিবসেনা জোটের সরকার এবার ২০ কোটি টাকা ব্যায়ে রায়গড়ে শিবাজির দূর্গ সংরক্ষণ করা হবে।

মন্ত্রিসভার বৈঠকে কে কে ছিলেন?


উদ্ধব মন্ত্রিসভার বৈঠকে গতরাতে হাজির ছিলেন শপথ গ্রহণ করা ৬ জন মন্ত্রী। এনসিপি, শিবসেনা, ও কংগ্রেস থেকে ২ জন করে বিধায়ক গতকাল মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। আর তারপরই তাঁদের নিয়ে বৈঠকে বসেন উদ্ধব ঠাকরে।

বৈঠকে ছিলেন আদিত্য, অজিত

বৈঠকে ছিলেন আদিত্য, অজিত


একসময়ের বিক্ষুব্ধ এনসিপি নেতা অজিত পাওয়ারও এদিনের বৈঠকে ছিলেন। প্রসঙ্গত, তিনি গতরাতে শপথ গ্রহণ করেননি মন্ত্রী পদের জন্য। তবে কানাঘুষো খবর যে , মহারাষ্ট্র আগামী দিনে তিনিই হতে চলেছেন উপমুখ্যমন্ত্রী। এছাড়াও এদিনের বৈঠকে হাজির ছিলেন উদ্ধব পুত্র তথা মন্ত্রী পদে শপথ নেওয়া ওরলি কেন্দ্রের বিধায়ক আদিত্যও।

১৯৯৫ -১৯৯৯ সাল থেকে ২০১৯ এ শিবসেনার ভোট অঙ্ক

১৯৯৫ -১৯৯৯ সাল থেকে ২০১৯ এ শিবসেনার ভোট অঙ্ক

১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সালে যখন মহারাষ্ট্রে শিবসেনা বিজেপি জোটের সরকার গঠিত হয়েছে, তখন তার প্রচ্ছন্ন নিয়ন্তা ছিলেন শিবসেনা প্রধান বাল ঠাকরেই। শোনা যায়, মসনদে না বসেই তিনি সেই সময় গোটা মহারাষ্ট্রের অঘোষিত সম্রাট ছিলেন। এরপর সোজাসুজি ঠাকরে পরিবারের সদস্য ২০১৯ সালে মহারাষ্ট্রের তখতে। আর গদি দখল করেই উদ্ধব শিবাজি ফোর্ট ঘিরে সিদ্ধান্ত নিয়ে বড় চমক দিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+