'আমি নীরব রয়েছি বলে ভাববেন না আমার কাছে কোনও উত্তর নেই ', কঙ্গনা পর্বের পর গর্জন উদ্ধবের

'আমি নীরবতা রয়েছে বলে ভাববেন না আমার কাছে কোনও উত্তর নেই ', কঙ্গনা পর্বের পর গর্জন উদ্ধবের

শিবসেনার তরফে বারবার দাবি করা হচ্ছে কঙ্গনা ইস্যুতে মহারাষ্ট্রে যা করা হয়েছে, তার নেপথ্যে বিজেপির গভার ষড়যন্ত্র রয়েছে। মুম্বইয়ের নাম খারাপ করতেই এমন পদক্ষেপ।এদিকে, কঙ্গনা ইস্যুতে শিবসেনার স্টান্সে মোটেও খুশি নয় সেরাজ্যের মহাআঘাড়ি জোটের শরিক এনসিপি। এনসিপি নেতা শরদ পাওয়ার তা হরেদরে বুঝিয়ে দিয়েছেন। এমন প্রেক্ষাপটে মুখ খুললেন উদ্ধব।

 কিছু মানুষ মনে করছেন...

কিছু মানুষ মনে করছেন...

'কিছু মানুষ মনে করছেন যে করোনা ভাইরাসের রোগ মুক্তি হয়ে গেছে, তাই এবার রাজনীতি করব। আমি রাজনীতি নিয়ে কথা বলব না, তবে মহারাষ্ট্রের বিরুদ্দে ষড়যন্ত্র হচ্ছে।' এই ভাষাতেই কঙ্গনা পর্বের পর মুখ খুলে বিজেপিকে নিশানা করেছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

যে কোনও রাজনৈতিক ঝড়..

যে কোনও রাজনৈতিক ঝড়..

উদ্ধব জানান, করোনার মহামারীই হোক বা রাজনৈতিক কোনও ঝড়ই হোক, তিনি সমস্ত রকমের ঝড়ের জন্য তৈরি। উল্লেখ্য, দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্য়া রয়েছে মহারাষ্ট্রেই।

 কঙ্গনা পর্ব উদ্ধব

কঙ্গনা পর্ব উদ্ধব

এদিন উদ্ধব ঠাকরে বলেন, 'আমার নীরবতার মানে এই নয় যে আমার কাছে উত্তর নেই..' । উল্লেখ্য, কঙ্গনা 'তুই' সম্বোধন করে উদ্ধব ঠাকরেকে সরাসরি সোশ্যাল মিডিয়া ভিডিওতে তোপ দাগেন কিছুদিন আগে। এরপর থেকে মহারাষ্ট্রে কার্যত রাজনীতির পারদ তুঙ্গে ওঠে। তারপরই উদ্ধব এমন বার্তা দিয়েছেন।

শিবসেনা কোন দাবি করেছে

শিবসেনা কোন দাবি করেছে

শিবসেনার দাবি বিহার ভোটে কঙ্গনা ও বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুত ইস্যুকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। শিবসেনার সংবাদপত্র 'সামনা' দাবি করছে, বিহার ভোটকে সামনে রেখে কঙ্গনা ইস্যু নিয়ে পারদ চড়িয়েছে বিজেপি। কারণ, কঙ্গনা রানাওয়াতরা গোবলয়ের উচ্চবর্ণের মানুষ। আর সেই গোবলয়ের অংশ বিহারে সামনেই ভোট। ফলে বিহার ভোটে যাতে উচ্চবর্ণের ভোট ব্যাঙ্ক বিজেপির দখলে থাকে, তাইই কঙ্গনা ইস্যু নিয়ে বিজেপি পারদ চড়াচ্ছে বলে দাবি শিবসেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+