মহারাষ্ট্রে উদ্ধবের শপথগ্রহণে আমন্ত্রিত মোদী-মমতা, তালিকায় নাম অমিত শাহের

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেনার নেতৃত্বে এনসিপি ও কংগ্রেস মিলে জোট সরকার গড়েছে মহারাষ্ট্রে। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশীদার হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

মহারাষ্ট্রে উদ্ধবের শপথগ্রহণে আমন্ত্রিত মোদী-মমতা, তালিকায় নাম অমিত শাহের

এমনকী আমন্ত্রিতদের তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। সঞ্জয় রাউত বলেছেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। ফলে ধরে নেওয়া হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিরোধী নেতাদের মহারাষ্ট্রে আমন্ত্রণ জানানো হচ্ছে বা হয়েছে।

এদিন সকালে মহারাষ্ট্রে বিশেষ অধিবেশন ডেকে সমস্ত বিধায়কদের শপথ নেওয়ানো হয়। শপথ নেন বিক্ষুব্ধ এনসিপি নেতা অজিত পাওয়ারও। তিন দলের জোটে উদ্ধবকেই নেতা বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ তাঁর নেতৃত্বেই সরকার গঠিত হবে।

এর আগে কর্ণাটকে এইচডি কুমারস্বামীর শপথগ্রহণে বিরোধী নেতৃত্ব পৌঁছে গিয়েছিল। লোকসভা ভোটের আগে সেটা যেন ছিল বিরোধীদের একজোট হয়ে কেন্দ্রকে কড়া বার্তা। এবারও বিরোধী ঐক্যেরই জয় হয়। ফলে মহারাষ্ট্রেও ফের একবার তাবড় নেতা-নেত্রীদের একমঞ্চে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+