মহারাষ্ট্র ট্যুইস্ট : উদ্ধব-সোনিয়া ফোনে কথা, দলবদলে রাজি বিজেপি বিধায়কেরা, দাবি অজিতের
শেষ মুহূর্তেও টানটান উত্তেজনা মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়ায়। বিজেপি সরকার গঠন করতে পারবে, না তাদের সঙ্গে কেউ নেই।
শেষ মুহূর্তেও টানটান উত্তেজনা মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়ায়। বিজেপি সরকার গঠন করতে পারবে, না তাদের সঙ্গে কেউ নেই। এটা স্পষ্ট হয়ে গিয়েছে। শিবসেনা মাত্র ৫৬ জন বিধায়ক নিয়ে সরকার গড়ার পথে এগিয়েছে। তাঁদের সঙ্গী হতে পারে এনসিপি। এবং বাইরে থেকে সমর্থন দিতে পারে কংগ্রেস। কংগ্রেসের সমর্থন না পেলে কোনওভাবেই মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারবে না কেউ এটা প্রথম থেকেই স্পষ্ট।

এই অবস্থায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে টেলিফোনে কথা বললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। কংগ্রেসের সমর্থন ছাড়া মহারাষ্ট্রে বিজেপি বিরোধী সরকার গঠন করা সম্ভব নয়। এদিকে কংগ্রেস শিবসেনাকে সমর্থন দেবে কিনা অথবা কীভাবে সমর্থন দেবে তাই নিয়ে দোটানা রয়েছে।
শিবসেনার সঙ্গে বৈঠক ইতিমধ্যে হয়ে গিয়েছে। এনসিপি'র উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার নিজেদের মধ্যে সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন। তারপরেই কংগ্রেসকে রাজি করাতে ফের আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে এনসিপি নেতা অজিত পাওয়ার দাবি করেছেন মহারাষ্ট্রে বিজেপি বিধায়কেরা দল বদলে রাজি আছেন।
তাঁর দাবি, ইতিমধ্যে সাতজন বিজেপি বিধায়ক নতুন জোটে যোগ দিতে পারেন বলেও দাবি করেছেন অজিত। তবে যেট দাবি কতটা সত্যি তা আগামী দিনে বোঝা যাবে। তবে সব মিলিয়ে মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া যে ফের একবার জমে উঠেছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।












Click it and Unblock the Notifications