মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথের আগে 'মাতশ্রী'তে কী করলেন উদ্ধব! সম্পন্ন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

আর ২৪ ঘণ্টার কিছু বেশি সময় পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে প্রথমবার শপথ নেবেন ঠাকরে পরিবারের কোনও সদস্য। উদ্ধব ঠাকরের শপথ ঘিরে তাই শিবসেনা কর্মীদের মধ্যে চূড়ান্ত উচ্ছ্বাস দেখা যায়। এদিকে, বৃহস্পতিবার মহা-শপথ অনুষ্ঠানের আগে এদিন রাজ্যপালের সঙ্গে সস্ত্রীক সাক্ষার করেন উদ্ধব ঠাকরে। তার আগে 'মাতশ্রী' তে দেখা গেল এক অনন্য দৃশ্য।

বাবাকে শ্রদ্ধা অর্পণ করে যাত্রা শুরু উদ্ধবের!

গত রাতেই ঠাকরে বাসভবন মাতশ্রীতে বাবা বাল ঠাকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করে, তাঁকে প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রিত্বের যাত্রা শুরু করেন মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আর সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ

এদিন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী পদের দায়িত্বভার নেওয়ার আগে সস্ত্রীক রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যান উদ্ধব ঠাকরে। সেই সৌজন্য সাক্ষাৎ এদিন মিডিয়ায় ফ্ল্যাশবাল্বের ঝলকানি এড়ায়নি।

রাজভবনে উদ্ধব ও স্ত্রী রশমী


এদিন মহারাষ্ট্রের রাজভবনে উদ্ধব ঠাকরে ও রশমী ঠাকরে পৌঁছে যান সকাল সকাল। সেখানে যখন দুই পক্ষের সৌজন্য সাক্ষাৎ চলছে , তখন ঠাকরে দম্পতির সন্তান আদিত্য বিধায়ক পদের শপথ নিতে পৌঁছে যান বিধানসভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+