এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্য! নতুন বিতর্কের জন্ম দিলেন উদয়নিধি স্ট্যালিন
সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করতে গিয়ে আরও এক বিতর্কের জন্ম দিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। এবার তাঁর মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন্দ্র করে। বুধবার মাদুরাইতে একটি অনুষ্ঠানে আবার তিনি সনাতন ধর্মকে আক্রমণ করে, রাষ্ট্রপতির বিরুদ্ধে জাতিগত বৈষ্যম্যের দাবির পুনরাবৃত্তি করেন।
উদয়নিধি স্ট্যালিন বলেন, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ তিনি আদিবাসী সম্প্রদায়ের এবং একজন বিধবা। তিনি বলেন, নতুন সংসদ ভবনের উদ্বেোাধন করা হয়েছিল। উদ্বোধনের জন্য তারা(বিজেপি) তামিলনাড়ু থেকে অধীনম পেয়েছিল। কিন্তু দেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ তিনি একজন বিধবা এবং আদিবাসী সম্প্রদায়ের।

তাঁর প্রশ্ন এটাই কি সনাতন ধর্ম, এটাই কি আমরা চালিয়ে যাব। এর বিরুদ্ধে আওয়াজ তোলার ডাক দেন তালিমনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী। সপ্তাহ দুয়েক আদে তিনি একই ধরনের বিবৃতি দিয়ে বলেছিলেন, সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো জাতিগত বৈষ্যমের সব থেকে বড় উদাহরণ।
উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরির কয়েক সপ্তাহ পরে ফের একবার বিতর্ক তৈরি করলেন। আগেকার বিতর্কে বিজেপি স্ট্যালিনের নাম করে এই ইস্যুতে ইন্ডি জোটকে কোণঠাসা করার চেষ্টা করেছিল।
মহিলা সংরক্ষণ বিল পাশ করার সময় কিছু হিন্দি অভিনেত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি স্ট্যালিন উত্থাপন করেছিলেন। তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ বিল পাশ করার সময়েও রাষ্ট্রপতি জিজ্ঞাসা করা হয়নি। উদয়নিধি স্ট্যালিন দাবি করেন, এই সব কিছু সনাতন ধর্মের প্রভাবের কারণে হয়েছে।
এই বছরের ২৮মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। সেখানে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানানো হয়নি। এনিয়ে ২১ টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল। তাদের যুক্তি ছিল নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত ছিল রাষ্ট্রপতি মুর্মুর হাত দিয়ে, কোনওভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে নয়।












Click it and Unblock the Notifications