'ভালো প্রচার পাচ্ছি', চেন্নাইতে আয়কর দফতরের তল্লাশি নিয়ে কটাক্ষ স্ট্যালিন পুত্র উদয়নিধির!

আয়কর দফতর একদিন আগেই স্ট্যালিনের মেয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। এই ইস্যুতে ঝড় বয়ে যায় তামি রাজনৈতিক মহলে। এবার সেই তল্লাশি নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ করলেন ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনের পুত্র উদয়নিধি। এদিন তিনি বলেন, আয়কর দফতরের এই তল্লাশি আদতে ভালো প্রচার। পাশাপাশি এদিন উদয়নিধি বলেন, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী রাজ্যে এসে আমাকে আক্রমণ করেন, তাই আমিও ওদের নিশিনায় রাখি।

আয়কর দফতরের তল্লাশি নিয়ে কটাক্ষ স্ট্যালিন পুত্র উদয়নিধির!

এদিকে এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তাঁর অভিযোগ, নির্বাচনে হার নিশ্চিত বুঝতে পারলেই তল্লাশির রাজনীতি করে বিজেপি৷ আর এই ভাবে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে৷ এদিকে তামিলনাড়ুতে প্রচারে গিয়ে মোদী নিজে স্ট্যালিন এবং উদয়নিধির বিরুদ্ধে 'যুবরাজ' কটাক্ষ করেছিলেন। এরপরই ডিএমকে এই বিষয়টি নিয়ে সরব হয়েছে৷ এই ভাবে তাদের ভয় দেখানো যাবে না বলেও তারা দাবি করে৷

উল্লেখ্য, বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন হচ্ছে৷ সেখানে এক দফায় নির্বাচন৷ আগামী ৬ এপ্রিল ভোট গ্রহণ করা হবে৷ তার আগে ডিএমকে নেতা স্ট্যালিনের এক আত্মীয়ের বাড়িতে আয়কর হানার অভিযোগ উঠেছে৷ সেই ঘটনাকে টেনেই বিজেপিকে আক্রমণ করেছেন রাহুল৷

এদিন কংগ্রেসের এই সাংসদ টুইটারে লেখেন যে বিরোধীদের বাড়িতে তল্লাশি করে নির্বাচনে হারের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে৷ শুধু রাহুল নন, এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনিও শুক্রবার কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+