নিরাপত্তা রক্ষীকে নিয়ে বুথের ভেতরে নিশীথ প্রামাণিক, কমিশনের কাছে বিধি ভঙ্গের অভিযোগ উদয়ন গুহর
নিরাপত্তা রক্ষীকে নিয়ে বুথের ভেতরে নিশীথ প্রামাণিক, কমিশনের কাছে বিধি ভঙ্গের অভিযোগ উদয়ন গুহর
দিনহটায় অশান্তি থামছেই না। সকাল থেকে চলছে দফায় দফায় অশান্তি। নিরাপত্তা রক্ষীদের নিয়ে বুথে িভতরে ঢুকে ভোট দিয়েছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। নিরাপত্তা রক্ষী নিয়ে বুথের ভেতরে ঢুকে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। নির্বাচন কমিশনে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উদয়ন গুহ।

সকাল থেকেই উত্তপ্ত দিনহাটা। সকালে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রস কর্মীরা। দলের পতাকা লাগানো গাড়িতে করে ঘুরছিলেন তিনি। বুথের কাছে বিজেপির পতাকা লাগানো গাড়িতে করে ঘোরায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী এই অভিযোগে তাঁেক ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তারপরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেলা বাড়তেই ইভিএম বিকল হয়ে যাওয়ায় দিনহাটার ৯০ নম্বর বুথে বেশ কিছুক্ষণ ভোট গ্রহন বন্ধ ছিল। দুপুরের দিকে ভোট দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বুথের ভেতরেই নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঢুকে গিয়েছিলেন তিনি। নিরাপত্তারক্ষীদের নিয়ে বুথের ভেতরে ঢুকে ভোট দেওয়ায় নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন তিনি।
দিনহাটা হাইস্কুলে ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তাঁর পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। এই নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
কাঁটাতার পেরিয়ে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিলেন ছিটমহলের বাসিন্দারা। দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল অভিযোগ করেছেন অনুপ্রবেশ ঘটতে পারে। এই নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলেও তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন দিনহাটার বাম প্রার্থী। বিভিন্ন বুথে ঘুরে এদিন তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ফরওয়ার্ডব্লক প্রার্থী আব্দুর রউফ। পরে সাহেবগঞ্জের ৮৫ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খান। সৌজন্য দেখাতেই ক্যাম্প অফিসে যাওয়া, বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications