Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

UCC: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সক্রিয় আইন কমিশন! চাওয়া হল ধর্মীয় সংগঠন আর সাধারণের মত

অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে ফের সক্রিয় আইন কমিশন (Law Commission) । এব্যাপারে জনসাধারণ ও ধর্মীয় সংগঠনের কাছে মত চাওয়া হয়েছে। এব্যাপারে জারি করা বিবৃতিতে কমিশন বলেছে, ২২ তম আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে স্বীকৃত ধর্মীয় সংগঠনগুলির মত চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এব্যাপারে যাঁরা মতামত দিতে আগ্রহী, তাঁরা মতামত দিতে পারেন। এজন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে। কর্নাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে ২২ তম আইন কমিশন আগ্রহী ব্যক্তিদের তাদের ওয়েবসাইটে কিংবা ইমেলে এব্যাপারে (Uniform Civil Code) মতামত জানাতে বলেছে।

আইন

এব্যাপারে বলে রাখা ভাল, ২১ তম আইন কমিশনও অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে কাজ করেছিল। সেই সময় তাঁরা আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছিল। এরপর থেকে তিন বছর সময় কেটে গিয়েছে। এবার নতুন করে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে।

এদিন প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে দেশের ২১ তম আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি পরীক্ষা করেছিল। ২০১৬ সালের ৭ অক্টোবরের একটি প্রশ্নাবলী এবং তার সঙ্গে করা আবেদনের মাধ্যমে এর সঙ্গে যুক্ত সবার মতামত চাওয়া হয়েছিল।

আইন

অভিন্ন দেওয়ানি বিধি কিংবা ইউনিফর্ম সিভিল কোর্ডের (Uniform Civil Code) অর্থ হল জাতি,ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেন, দত্তকগ্রহণ, উত্তরাধিকের মতো বিষয় ঠিক করতে একটা সাধারণ আইন থাকবে। বর্তমানে এইসব বিষয়ের জন্য বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন আইন রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+