Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'উবার ইটস' -এর ভারতীয় সত্ত্ব চলে গেল চরম 'প্রতিদ্বন্দ্বী'র হাতে! ব্যবসায়িক দুনিয়ায় তোলপাড়

মোবাইলে যদি 'উবার ইটস ' আর 'জোম্যাটো' দুটো অ্যাপই থেকে থাকে , আপনার, তাহলে মোবাইলের স্পেস ফাঁকা করতে চাইলে 'উবর ইটস' এর অ্যাপ এখনই ডিলিট করতে পারেন! কারণ 'উবার ইটস' এখন থেকে 'জোম্যাটো' র আওতায় চলে আসছে। তবে এটা ঘটছে শুধুমাত্র ভারতের ক্ষেত্রে।

 'উবর ইটস' এখন জ্যোমাটোর আওতায়

'উবর ইটস' এখন জ্যোমাটোর আওতায়

ভারতের 'উবর ইটস' এখন চলে আসছে 'জোম্যাটো'র আওতায়। উবর ইটস এর তরফে ৯.৯৯ শতাংশ সত্ত্ব বিক্রি করা হয়েছে জোম্যাটোকে। ফলে, উবরের ৯.৯৯ শতাংশ স্বত্ত্ব দীপেন্দর গোয়েলের মালিকানাধীন সংস্থা জোম্যাটোর হাতে চলে এসেছে। ভারতীয় অর্থনীতি ও ব্যবসায়িক জগতে এই ঘটনা রীতিমতো বড়সড় ঘটনা বলে মনে করা হচ্ছে।

'উবর ইটস' রেস্তোরাঁগুলিকে কোন বার্তা দিচ্ছে?

'উবর ইটস' রেস্তোরাঁগুলিকে কোন বার্তা দিচ্ছে?

মার্কিন সংস্থা 'উবর ইটস' আপাতত দীপিন্দর গোয়েলের সংস্থা জোম্যাটো-র হাতে চলে আসায় তা ভারতীয় অর্থনীতির জন্য বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। এদিকে, 'উবর ইটস' এর তরফে সমস্ত রোস্তোরাঁগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের হয়ে জ্যোমাটো প্ল্যাটফর্মেই এখন থেকে খাবার পরিষেবা চলাচল করবে।

'টুগেদার ইজ বেটার'

দুই নামজাদা সংস্থার এই চুক্তিপত্রে স্বাক্ষর ভারতীয় বাণিজ্যের একটি বড় অধ্যায় বলে বিবেচনা করা হচ্ছে ব্যবসায়িক মহলে। সূত্রের দাবি, প্রায় ২,৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই দুই সংস্থার মধ্যে। আর চুক্তির পরই জোম্যাটোর দীপেন্দর গোয়েল একটি টুইটে এই সুখবর জানিয়ে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+