মহিলা যাত্রীকে ধর্ষণে দোষী সাব্যস্ত উবার চালকের যাবজ্জীবন কারাদণ্ড
নয়াদিল্লি, ৩ নভেম্বর : গত বছর মহিলাযাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বেসরকারি ক্যাব সংস্থা উবারের চালকের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ার পর এবার ওই চালককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। [অভিযুক্ত চালকের বিরুদ্ধে আরও এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন উবার কর্তৃপক্ষের কাছে]
দিল্লিতে ফাস্ট ট্র্যাক আদালতে আজ, মঙ্গলবার সওয়াল করতে গিয়ে সরকার পক্ষের উকিল এই অপরাধকে নৃশংস বলে ব্যাখ্যা করেন। ৩২ বছরের শিব কুমার যাদবকে এর পরই যাবজ্জীবন কারাদ্ডের নির্দেশ দেওয়া হয়। ['উবের'-এর গাফিলতিতেই দিল্লিতে ধর্ষণ, বলছেন অধিকাংশ দেশবাসী]

গত মাসে ৯৯ পাতার রায়ে আদালত জানায় ২৫ বছরের এই মহিলার সঙ্গে হওয়া অপরাধ ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের স্মৃতিকে মনে করিয়ে দেয়। যেখানে নির্যাতিতার গোপন অঙ্গে লোহার রড় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেয় দোষী সাব্যস্ত হওয়া উবার চালক শিবকুমার। [কলকাতা : ব্যাকসিটে মহিলা যাত্রী, আয়না দিয়ে মহিলার দিকে তাকিয়ে অবলীলায় হস্তমৈথুন ক্যাব চালকের]
আজ আদালতে রায় ঘোষণার সময় আসামী শিবকুমারের স্ত্রী ও দুই মেয়ে উপস্থিত ছিলেন। স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনার পর সংজ্ঞা হারান স্ত্রী। শিব কুমারের আইনজীবী আদালতের কাছে আবেদন জানান অপেক্ষাকৃত লঘু সাজার জন্য। এর পিছনে তিনি যুক্তি হিসাবে বলেন, শিবকুমারই পরিবারের একমাত্র আয়ের উৎস।
নির্যাতিতা মহিলা গুরগাঁওয়ে একটি মাল্টিন্যাশনাল সংস্থার ফিনান্সিয়াল এক্সিকিউটিভ। গত বছরের ৫ ডিসেম্বর এই শিবকুমারের গাড়িতে ওঠেন নির্যাতিতা। মহিলার অন্যমনষ্ক হওয়ার সুযোগ নিয়ে যাত্রীসহ নির্জন স্থানে গাড়িটি নিয়ে যায় শিবকুমার। সেখানে তাকে প্রাণের হুমকি দিয়ে ধর্ষণ করার পর গন্তব্যে নামিয়ে দেয় চালক। এর পরেই পুলিশের কাছে অভিযোগ জানান ওই মহিলা।












Click it and Unblock the Notifications