উবারে চেপে ৬ কিলোমিটারে বিল হল ৫,৩৫২ টাকা! বিল হাতে নিয়ে চক্ষু চড়কগাছ প্রযুক্তিকর্মীর

ছ’ কিলোমিটার উবার যাত্রার পর যাত্রীর হাতে বিল ধরিয়ে দেওয়া হল ৫,৩৫২ টাকার! বিল হাতে নিয়ে চক্ষু চড়ক গাছ যাত্রী প্রবীণ বিএসের।

বেঙ্গালুরু, ৬ মে : ছ' কিলোমিটার উবার যাত্রার পর যাত্রীর হাতে বিল ধরিয়ে দেওয়া হল ৫,৩৫২ টাকার! বিল হাতে নিয়ে চক্ষু চড়ক গাছ যাত্রী প্রবীণ বিএসের। তিনি নেমে যেতে চাইলেও বিলের পুরো টাকা দিতে হবে বলে দাবি জানায় উবার ক্যাবের চালক। তড়িঘড়ি প্রয়োজনীয় কাজে গন্তব্যে পৌঁছতে গিয়ে উবার ভাড়া করে চরম বিপাকে পড়েন মাইসোরের যুবক ওই প্রযুক্তিকর্মী।

প্রবীণ সিটি রেলওয়ে স্টেশন থেকে মাইসোর রোড স্যাটেলাইট বাস স্টপেজ পর্যন্ত একটি উবার ভাড়া করেন। যাত্রা শেষে তাঁকে ধরয়ে দেওয়া হয় ওই বিল। তিনি ওই বিল হাতে নিয়ে অবাক। হতভম্ব হয়ে যান। উবার অ্যাপ থেকে তিনি ক্যাব ভাড়া করেননি। সিটি রেলওয়ে স্টেশন কিয়স্কে গিয়ে তিনি ভাড়া করেন উবার।

উবারে চেপে ৬ কিলোমিটারে বিল হল ৫,৩৫২ টাকা! বিল হাতে নিয়ে চক্ষু চড়কগাছ প্রযুক্তিকর্মীর

তিনি বলেন, আমার তাড়াতাড়ি মাইসোর যাওয়ার প্রয়োজন ছিল। সেই কারণে সাড়ে তিনটের ট্রেন ধরেত না পেরে তিনি উবার ভাড়া করেন। সাড়ে চারটে নাগাদ ওই উবার ক্যাবে ওঠেন তিনি। মাইসোর বাস স্টপেজে নামার সময় চালক তাঁর ডিভাইস থেকে একটি বিল বের করে দেন, যাতে লেখা ৫,৩৫২ টাকা।

চালককে জিজ্ঞাসা করতে তিনি জানান, বর্তমান ভাড়া ১০৩ টাকা। বাকিটা পুরনো বকেয়া। প্রবীণ বলেন, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তার কারণ আমি দু'বছরে মাত্র দু'বার উবার চেপেছি। তাহলে আমার ভাড়া বকেয়া হয় কী করে! ওই যাত্রী চালককে বলেন, 'নিশ্চয় কোনও প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। আমি ১০৩ টাকা টাকাই দেব।' চালক জানায়, 'আমার কছু করার নেই। এই টাকা আপনি না দিলে আমার অ্যাকাউন্ট থেকে তা কেটে নেওয়া হবে।'

এরপরও প্রবীণ টাকা না দেওয়ায় পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে ড্রাইভার। থানায় গিয়ে তিনি সমস্ত বিষয়টি বলেন। ব্যাতারায়ানপুরা থানার পুলিশ আধিকারিকরা তাঁর কথা মন দিয়ে শোনেন। পুলিশ চালককে জানায় ১০৩ টাকা ভাড়া নিতে। প্রকৃত অর্থেই বিল হয়েছে ১০৩ টাকা। কিন্তু ৫,৩৫২ টাকার বিলটি ভুয়ো। কেনও প্রযুক্তিগত সমস্যার কারণেই তা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+