বাড়ি ফেরার পথে মহিলা যাত্রীকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বেঙ্গালুরুর উবার চালক

বাড়ি ফেরার পথে মহিলা যাত্রীকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বেঙ্গালুরুর উবার চালক

ওলা–উবার এখনও মেয়েদের জন্য নিরাপদ যে নয় তা ফের প্রমাণ করল বেঙ্গালুরুর এই ঘটনা। বাড়ি ফেরার পথে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল উবার চালকের বিরুদ্ধে। ওই মহিলা বন্ধুর বাড়ি থেকে ভোরবেলা ফিরছিলেন বলে বুধবার জানিয়েছেন পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার মুরুগান ওই চালকের বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

বাড়ি ফেরার পথে মহিলা যাত্রীকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বেঙ্গালুরুর উবার চালক

মুরুগান বলেন, '‌আমরা এই অভিযোগটি খতিয়ে দেখছি এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। আমরা তাকে জেরা করছি। আক্রান্ত মহিলার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।’‌ পুলিশ ধৃতকে আদালতে শীঘ্রই তুলবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ধর্ষিতা মহিলা ঝাড়খণ্ডের এবং গত দু’‌বছর ধরে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন। বুধবারই তিনি জীবন বীমা নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন যে এইচএসআর লেআউট থেকে তিনি মুরুগেশ পাল্লাতে যাবে বলে ক্যাব বুক করেন।

মহিলা পুলিশকে জানান যে, গন্তব্যস্থলে পৌঁছানো মাত্র ওই চালক গাড়ির দরজা লক করে দেয় ও তাকে ধর্ষণ করে। এরপর মহিলাকে ট্যাক্সি থেকে ছুঁড়ে ফেলে দেয়। ওই সময় উবার চালকের ফোন কেড়ে নেয় মহিলা। এই ঘটনার পর ওই চালক ভীত হয়ে পড়ে এবং নিজের পোন না নিয়েই পালিয়ে যায়। ওই ফোনটি এখন পুলিশের কাছে জমা রয়েছে।

ওই মহিলা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অন্যদিকে উবার চালক বেঙ্গালুরুতে গত ২ বছর ধরে উবার চালাচ্ছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় পুলিশ চালকের নাম গোপন রেখেছে। তবে এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কর্নাটক বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীন বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। যদিও বোম্মাই বিরোধী নেতা সিদ্ধিরামাইয়াকে বলেছেন, '‌আমরা কোনও মামলাতেই তদন্ত শুরু করতে দেরি করি না। অপরাধ রিপোর্ট হওয়ার পর পরই আইনত পদক্ষেপ করা হয়েছ।’‌

এর আগেও বহুবার ওলা–উবারে মহিলাদের ওপর নানা ধরনের অপরাধ হয়েছে। ওলা ও উবার দুই সংস্থাই মহিলাদের নিরাপত্তাকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ফিচার এনেছে। কিন্তু তা সত্ত্বেও মহিলাদের ওপর ধর্ষণ বা শ্লীলতাহানির মতো ঘটনাকে থামানো যাচ্ছে না। দেশের একাধিক মেট্রো শহরে ওলা ও উবারের চাহিদা মারাত্মক। বিশেষ করে খুব বেশি রাত বা অনেক ভোরবেলা যদি বেরোনোর থাকে তবে ওলা ও উবার ছাড়া আর কোনও বিকল্প নেই। কিন্তু এই ক্যাব পরিষেবাই এখন মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে উঠছে দিনের পর দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+