ঘুমিয়ে পড়লেন উবার চালক, পুনে থেকে মুম্বই গাড়ি চালালেন যাত্রী

ঘুমিয়ে পড়লেন উবার চালক, পুনে থেকে মুম্বই গাড়ি চালালেন যাত্রী

উবার চালক ঘুমিয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই ২৮ বছরের মহিলা যাত্রী নিজেই পুনে থেকে মুম্বই উবার চালিয়ে এলেন।

ঘুমিয়ে পড়লেন উবার চালক

ঘুমিয়ে পড়লেন উবার চালক

২১ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে। কিন্তু তা প্রকাশ্যে আসে মহিলা যাত্রী তেজস্বিনী দিব্য নায়েক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই। জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি তেজস্বিনী পুনে থেকে মুম্বইয়ের অন্ধেরিতে তাঁর বাড়ি যাওয়ার জন্য দুপুর ১টার সময় উবার বুক করেন। এই মহিলা বলেন, ‘‌প্রথমত ওই চালক ক্রমাগত নিজের ফোনে ব্যস্ত থাকেন এবং আমি যখন বলি ফোন ব্যবহার করবেন না গাড়ি চালানোর সময়। কিন্তু এরপরই ফোন রাখার পর ওই চালক ঘুমিয়ে পড়েন।'‌

গাড়ি চালান মহিলা যাত্রী

গাড়ি চালান মহিলা যাত্রী

তেজস্বিনীর অভিযোগ, একটা জায়গায় তো ওই চালক উবারের সঙ্গে আর একটা গাড়ির ধাক্কাই লাগিয়ে দিয়েছিল এবং ডিভাইডারের সঙ্গেও ধাক্কা লাগিয়ে দিত। এরপর ওই মহিলাই চালককে প্রস্তাব দেন যে তাঁর যদি ঘুম পায় তবে চালক ঘুমিয়ে নিক, গাড়ি তিনি চালাচ্ছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত তেজস্বিনী বলেন, ‘‌যখন ওই চালক একটু ধাতস্থ হলেন তখন আমি তাঁকে আধঘণ্টার জন্য ঘুমিয়ে নিতে বলি এবং আমি গাড়ি চালাব বলে জানাই। যদিও আমার পিঠের ব্যাথার কারণে আমি দীর্ঘক্ষণ গাড়ি চালাতে পারি না।'‌

মহিলা যাত্রীর গাড়ি চালানোর প্রশংসা

মহিলা যাত্রীর গাড়ি চালানোর প্রশংসা

কিন্তু ঘুমনোর বদলে ওই উবার চালক অনবরত ফোনে কথা বলে যান এবং তেজস্বিনীর গাড়ি চালানোর প্পশংসা করেন। কিন্তু যখন চালক একেবারে ঘুমিয়ে পড়েন তখন ওই মহিলা যাত্রী কৌশলে তাঁর ছবি ও ঘুমনোর ভিডিও করে নেন প্রমাণের জন্য। যা পরে উবার সংস্থাকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। গন্তব্যে পৌঁছানোর আধ ঘণ্টা আগে ওই চালক ঘুম থেকে উঠে নিজের দায়িত্ব হাতে নেন বলে জানান ওই যাত্রী। উবারের মুখপাত্র এ বিষয়ে জানিয়েছেন যে এটা খুবই দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। এটা জানার পর ওই চালককে বহিস্কার করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+