U ইন UPS-এর অর্থ..., নতুন পেনশন স্কিম নিয়ে মোদী সরকারকে নিশানা কংগ্রেস সভাপতি খাড়গের
কেন্দ্রীয় মন্ত্রিসভা শনিবার ইউনিফায়েড পেনশন স্কিম অনুমোদন করেছে। এর ফলে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। তবে বিরোধী দল কংগ্রেস রবিবার এই প্রকল্প নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এই প্রকল্পে ইউ মানে মোদী সরকারের ইউ-টার্ন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন, কংগ্রেস জবাবদিহি নিশ্চিত করতে এবং ১৪০ কোটি ভারতীয়কে স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করবে।

তিনি আরও বলেছেন, চার জুনের পরে প্রধানমন্ত্রীর ক্ষমতার দাম্ভিকতায় জনগণের শক্তি প্রাধান্য পেয়েছে। এব্যাপারে তিনি দীর্ঘমেয়াদি মূলধন লাভ, সূচিকরণ সংক্রান্ত বাজেটে রোলব্যাক, ওয়াকফ বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো, সম্প্রচার বিল রোলব্যাকের কথা উল্লেখ করেছেন।
The ‘U’ in UPS stands for Modi Govt’s U turns!
— Mallikarjun Kharge (@kharge) August 25, 2024
Post June 4, the power of the people has prevailed over the arrogance of power of the Prime Minister.
— Rollback in the budget regarding Long Term Capital Gain / Indexation
— Sending Waqf Bill to JPC
— Rollback of Broadcast… pic.twitter.com/DJbDoEyl6g
পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির তরফে কংগ্রেসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন। তারা বলেছেন প্রতিদিন কংগ্রেস মিথ্যা ছড়ায়। তাদের কিছুই করার নেই। নতুন ইউপিএস একবছরের বেশি সময় ধরে কাজ করছে। অর্থ সচিব টিভি সোমনাথন এটি চূড়ান্ত হওয়ার আগে ১০০ টির বেশি বৈঠক করেছেন।
প্রসঙ্গত, হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ইউপিএস অনুমোদিত হয়েছে। নতুন পেনশন স্কিমে ন্যূনতম ১০ বছর চাকরি করলে প্রতিমাসে ন্যূনতম ১০ হাজার টাকা পেনশনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
এই প্রকল্পে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন এবং রাজ্য সরকারগুলি এই স্কিমে যোগ দিলে সংখ্যাটা ৯০ লক্ষ হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications