বিধ্বংসী টাইফুনে বিপদগ্রস্ত জাপানকে সাহায্যের বার্তা মোদীর! এগিয়ে এলো ভারতীয় নৌসেনা
ভয়াবহ ভূমিধ্বস, তোলপাড় করা সমুদ্রে ঢেউএর গ্রাসে কয়েকদিন আগেই জাপান ছিন্নভিন্ন হয়েছে । টাইফুন হাগিবিস এভাবেই গ্রাস করেছে জাপানের ৩৩ জনের প্রাণ।
ভয়াবহ ভূমিধ্বস, তোলপাড় করা সমুদ্রে ঢেউএর গ্রাসে কয়েকদিন আগেই জাপান ছিন্নভিন্ন হয়েছে । টাইফুন হাগিবিস এভাবেই গ্রাস করেছে জাপানের ৩৩ জনের প্রাণ। চরম প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত জাপানকে এবার সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী।

'টাইফুন হাগিবিস'এর পর ভারতীয় সেনার সাাহায্য
টাইফুন হাগিবিস বিধ্বস্ত জাপানে সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভারতের তরফে জাপানে মৃতদের প্রতি শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, জাপান এই সমস্যা কাটিয়ে খুব শিগগিরিই উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।

সাহায্যে নামছে ভারতীয় নৌসেনা
ইতিমধ্যেই জাপানে ত্রাণের কাজে সাহায্য করতে রওনা হয়েছে ভারতীয় নৌসেনার দুটি জাহাজ । আইএনএস সহ্যাদ্রি, ও আইএনএস কিলতান রওনা হয়ে গিয়েছে জাপানের উদ্দেশে।

হাগিবিসের জেরে ঘরছাড়া বহু!
জাপানে টাইফুন হাগিবিসের জেরে ঘর ছাড়া হয়েছেন বহু । প্রায় ৭.৩ মিলিয়ন মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাগিবিসের আক্রমণে জাপান জুড়ে আকাশপথে চলছে ত্রাণের কাজ। গোটা দেশে প্রায় ১৪ টি নদী প্লাবিত হয়ে গিয়েছে বলে খবর। এমন পরিস্থিতিতে ফের একবার ভূমিধ্বসের আশঙ্কা থেকেই যাচ্ছে জাপানে বলে দাবি বিভিন্ন আবহাওয়াবিদদের।












Click it and Unblock the Notifications