হাতে পিস্তল নিয়ে বাইক স্টান্ট, গুজরাতে গ্রেফতার দুই যুবক
বন্দুক নিয়ে বাইক স্টান্ট
বর্তমান দুনিয়ার প্রধান গুরুত্বপূর্ণ দুটি শব্দ হল 'স্যোশাল' আর 'মিডিয়া' রোজ রোজ নিত্য নতুন কাণ্ডকারখানা স্যোশাল মিডিয়ায় ঘুরপাক খায়। আর মাঝেমধ্যে এমনই কিছু ঘটনা নেট মাধ্যমে ভাইরাল হয়ে উঠে আসে খবরের শিরোনামে। যার মধ্যে অনেক ভালো ঘটনার পাশাপাশি থাকে বহু এমন ঘটনা যা রীতিমত অস্বস্তির কারণ হয় সমাজে। এমনই এক ঘটনা নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই সারা ফেলেছে দেশজুড়ে।

গুজরাতের সুরাটে দুই যুবকের বাইকে স্টান্ট করার একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। যেখানে দুজনকেই হেলমেটহীন অবস্থায় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, স্টান্ট করার সময় যুবকের হাতে একটি বন্দুকও দেখা গিয়েছে এবং তাকে সিগারেট খেতেও দেখা গিয়েছে সংশ্লিষ্ট ভিডিওতে। বলা হচ্ছে এই চাঞ্চল্যকর ভিডিওটি ২০২১ এর ১৪ ডিসেম্বর তোলা হয়েছে, যা শেয়ার করা হয়েছে 'নিক ওডেড্রা' নামে একজনের ইস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর গুজরাট পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ দুই যুবককে আটক করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুই যুবককে আটক করা হয়েছে। তিনি জানান, এই ভিডিওটি ১৪ ডিসেম্বরের, যার মধ্যে যুবককে সিগারেট খেতে খেতে হাতে পিস্তল নিয়ে বাইকে চেপে ঘুরতে দেখা গিয়েছে। প্রশাসন এই ঘটনা মোটেই হালকা ভাবে দেখছেনা বলেও জানিয়েছেন সাঙ্ঘভি। অবশ্য এইঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আর তার পরেই ক্যামেরার সামনে ওই দুই যুবককে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করতেও দেখা গিয়েছে।
we have caught them. Video is of 14th December & pistol seen in video is lighter. We r very serious on such offences. https://t.co/MLduvebWdd pic.twitter.com/hhTErAcr60
— Harsh Sanghavi (@sanghaviharsh) January 2, 2022
প্রসঙ্গত, এই প্রথম কোনো ব্যক্তি এরকম দুঃসাহসিক স্টান্ট দেখানোর জন্য ভাইরাল হয়েছে তা নয়, এর আগেও দেশের বিভিন্ন স্থান থেকে এমন বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে, যাতে কয়েকজনকে এরকম বাইক স্টান্ট দেখাতে দেখা যায়। কিন্তু এসব ক্ষেত্রে সব সময়ই দেখা যায় পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এই যুবকের কাছে বন্দুক কীভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু মাঝে মধ্যেই কীভাবে এরকম লাগামছাড়া দুঃসাহসিক কাজ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে যুব সমাজের মধ্যে? এখানেই উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications