ঝড়ে উড়ে এল বাজপেয়ী স্টেডিয়ামের হোর্ডিং, গাড়িতে চাপা পড়ে মৃত্যু দুই মহিলার
ঝড়ের প্রকোপে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের হোর্ডিং উড়ে গিয়ে পড়ল একটি গাড়িতে। গাড়িতে থাকা দুই মহিলার মৃত্যু হল এই ঘটনায়। চাঞ্চল্যকর ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। সেখানে স্টেডিয়ামের হোর্ডিং ঝড়ের কারণে ভেঙে পড়ে গাড়িতে।
সোমবারের এই ঘটনায় হোর্ডিং পড়ে গাড়ির উপর। সেই গাড়িতে হোর্ডিং চাপা পড়ে মৃত্যু হয় দুই মহিলা যাত্রীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গাড়িটি অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের হোর্ডিং আছড়ে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। শহরের বুকে শক্তিশালী ঝড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটে।

সোমবার শহরের বুকে আছড়ে পড়ে তীব্র গতির ঝড়। সেই ঝড়ের প্রকোপে একটি গাড়ির উপর আছড়ে পড়ে একটি সুবিশাল হোর্ডিং। ওই গাড়িতে একজন পুরুষের সঙ্গে বসেছিলেন দুই মহিলা। তারা সাংঘাতিকভাবে জখন হম এই ঘটনায়। তাদের লোহিয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় তাঁরা গাড়িতে বসেছিলেন। তৃতীয় ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশ তিনজনকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচতে পারেননি মহিলাদের।

আচমকাই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় লখনউ শহর। বহু ক্ষয়ক্ষতি হয়। তার মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। হোর্ডিং চাপা পড়ে মৃত্যু ঘটে দুই মহিলার। প্রাকৃতিক দুর্যোগে গাড়িতে হোর্ডিং চাপা পড়ে যায়। পুলিশ তৎপর হলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয় প্রশাসন চটজলদি রাস্তায় নেমে ধ্বংসস্তুপ পরিষ্কার করে।












Click it and Unblock the Notifications