Vande Bharat Express: শুধু পুরী নয়, আরও একটি বন্দে ভারতের উদ্বোধন সেপ্টেম্বরেই

Vande Bharat Express: ভারতীয় রেলে একেবারে যুগান্তকারী বিপ্লব এনেছে বন্দে ভারত! অনেকটাই ছোট হয়েছে যাত্রাপথ। দীর্ঘ যাত্রাপথও কার্যত ২৪ ঘণ্টায় সফর করা সম্ভব। এখনও পর্যন্ত গোটা দেশী ৪০ টি বন্দে ভারতের পরিষেবা শুরু হয়েছে।

আগামী লোকসভা নির্বাচনের আগে আরও কয়েকটি রাজ্যে সেমি বুলেট পরিষেবা (Vande Bharat Express) শুরু করার কথা রয়েছে। আর সেই তালিকায় হাওড়া-পাটনা (Howrah-patna Vande Bharat) বন্দে ভারত পরিষেবা সহ একাধিক রুট রয়েছে।

Vande Bharat Express

Vande Bharat Express: পুরী স্টেশন পর্যন্ত চলবে সেই ট্রেন

তবে দুর্গাপুজোর আগেই আরও একটি বন্দে ভারত (Vande Bharat Express) পাবে ওডিশা। পুরী স্টেশন পর্যন্ত চলবে সেই ট্রেন। যাত্রা করবে রাউরকেল্লা স্টেশন থেকে। সবকিছু ঠিক থাকতে চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরেই পুরী-রাউরকেল্লা বন্দে ভারতের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শুধু তাই নয়, বহু প্রতীক্ষিত বেঙ্গালুরু-হায়দরাবাদ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনও এই মাসেই হতে পারে। এমনটাই জানা গিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের উদ্বোধনও চলতি মাসেই হতে পারে বলে খবর।

Vande Bharat Express: ওডিশার দ্বিতীয় বন্দে ভারত

জানা গিয়েছে, পুরী-রাউরকেল্লা বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন সেপ্টেম্বরের মাসের থার্ড কিংবা চতুর্থ সপ্তাহে হতে পারে। এটি ওডিশার দ্বিতীয় বন্দে ভারত। যেটি কিনা পুরী এবং রাউরেকল্লার মধ্যে চলবে। তবে এই বছরের শুরুতেই পুরী এবং হাওড়ার মধ্যে প্রথম বন্দে ভারতের পরিষেবা শুরু হয়েছে। যদিও দ্বিতীয় বন্দে ভারত পাওয়ার অপেক্ষায় সে রাজ্য। এখন শুধু প্রধানমন্ত্রীর সময়ের অপেক্ষা।

Vande Bharat Express

Vande Bharat Express: ছয় থেকে সাত ঘন্টার মধ্যে গন্তব্যে

পুরী-ভুবনেশ্বর-কটক-আঙ্গুল-রৌরকেলা রুটে চলাচল করবে এই বন্দে ভারত। শনিবার বাদে সপ্তাহে ছয়দিনই চলবে এই ট্রেন (Vande Bharat Express)। এই রুটে প্রতি ঘণ্টায় ১৩০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন। আর সেভাবেই ছয় থেকে সাত ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে এই রুটে।

Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত পাবে দেশ

অন্যদিকে বেঙ্গালুরু-হায়দরাবাদ বন্দেভারতের (Vande Bharat Express) উদ্বোধনও আটকে রয়েছে। ইতিমধ্যে এই রুটে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর উদ্বোধন হতে পারে বেঙ্গালুরু-হায়দরাবাদ বন্দেভারতের। এই রুটে বন্দে ভারতের উদ্বোধন হয়ে গেলে এক ধাক্কায় বেঙ্গালুরু-হায়দরাবাদের মধ্যে দূরত্ব কমে যাবে। খুবই কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+