রাষ্ট্রপতি ভবনের কাছে ড্রোন উড়িয়ে গ্রেফতার দুই মার্কিন পর্যটক
রাষ্ট্রপতি ভবনের মতো সুরক্ষিত জায়গায় উড়ছে ড্রোন। শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা নজরে পড়ে নিরাপত্তা কর্মীদের। টনক নড়ে উচ্চ পদস্থ আধিকারিকদের।
রাষ্ট্রপতি ভবনের মতো সুরক্ষিত জায়গায় উড়ছে ড্রোন। শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা নজরে পড়ে নিরাপত্তা কর্মীদের। টনক নড়ে উচ্চ পদস্থ আধিকারিকদের। নিরাপত্তা সুনিশ্চিত করতে ড্রোন ওড়ানোর চক্রীর সন্ধান শুরু করেন তাঁরা। ড্রোনটিকে নামিয়ে আনেন নিরাপত্তারক্ষীরা। খোঁজ করতেই বেরিবে পড়ে আসল দোষী। ভারতে বেড়াতে আসা দুই মার্কিন পর্যটক এই কীর্তি ঘটিয়েছেন। তাঁদের সঙ্গে সঙ্গে আটক করে জেরা করতে শুরু করে পুলিস।

ড্রোন থেকে রাষ্ট্রপতি ভবনের ছবি তোলা হচ্ছিল। বেশ কিছু ছবি বাজেয়াপ্ত করেছে পুলিস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত দুই মার্কিনি নাগরিক ভারতে টুরিস্ট ভিসায় এসেছে। একটি অনলাইন পোর্টালের জন্য ছবি তুলছিলেন তাঁরা। পুলিসকে তাঁরা জানিয়েছেন, দিল্লিতে যে ড্রোন ওড়ানো নিষিদ্ধ সেকথা জানতেন না। ধৃত দুই মার্কিন পর্যটকের নাম পিটার জেমস লিন(৬৫) এবং গুলিয়াম লিডবেটার লিন(৩০)। অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিস।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications