নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ এবার বুদ্ধিজীবী মহলে, দুই লেখকের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
রাষ্ট্রপতি স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। আর তা নিয়েই প্রতিবাদ শুরু হয়েছে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে।
রাষ্ট্রপতি স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। আর তা নিয়েই প্রতিবাদ শুরু হয়েছে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে। ইতিমধ্যেই দুই উর্দু লেখক শিরিন দলভি এবং ইয়াকুব ইয়াওয়ার ঘোষণা করেছেন, তাঁরা তাঁদের পুরস্কার সরকারকে ফিরিয়ে দেবেন, এই আইনের নিয়ে প্রতিবাদ জানাতে।

বছর ৪৭-এর শিরিন দলভি মুম্বই ভিত্তিক উর্দু সাংবাদিক। তিনি বর্তমানে বন্ধ হয়ে যাওয়া লখনৌ থেকে প্রকাশিত অওধনামা পত্রিকার মুম্বই সংস্করণের সম্পাদক ছিলেন। তিনি ২০১১ সালে তিনি মহারাষ্ট্র সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার পেয়েছিলেন। এই আইন ভারতীয়দের মৌলিক অধিকারের ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তিনি সিএবিকে অমানবিক এবং অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, নিজের সম্প্রদায় এবং যাঁরা ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাঁদের পাশে থেকে পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, এই বিলে ধর্মের ভিত্তিতে মানুষে একটি অংশের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে, যা সংবিধানের পরিপন্থী। ভারতের নাগরিক হিসেবে আমরা সবাই সমান অধিকারের অধিকারী, মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, বছর ৬৭-র লেখক ইয়াকুব ইয়াওয়ার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের প্রাক্তন প্রধান। তিনি উত্তরপ্রদেশ উর্দু অ্যাকাডেমির লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছিলেন ২০১৮ সালে। তিনিও পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications