Parliament: সংসদ ভবনের হামলার বর্ষপূর্তিতেই ফের আতঙ্ক, সংসদে ঢুকে পড়ল অজ্ঞাত পরিচয় ২ ব্যক্তি
সংসদ ভবনে আতঙ্ক। অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তি ঢুকে পড়েছে বলে খবর। লোকসভা অধিবেশন চলার মাঝখানেই ঘটে ঘটনাটি। সঙ্গে সঙ্গে সাংসদদের বের করে দেওয়া হয়। সংসদ ভবনে হামলার দিনেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে খালিস্তানি নেতা সংসদ ভবনে হামলার হুমকি দিয়েছিল।
লোকসভার অধিবেশন চলার সময়েই হঠাৎ করে পাবলিক গ্যালারি থেকে ২ ব্যক্তি ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে নিরাপত্তা রক্ষীরা। কিন্তু সংসদ ভবনে এভাবে ২ অজ্ঞাত পরিচয় ব্যক্তির এভাবে কীভাবে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করা হয়েছে।

যদিও নতুন সংসদ ভবনের সুরক্ষা বলয় অত্যন্ত কড়া এবং অত্যাধুনিক বলে দাবি করা হয়। পকেটের পেন-খুচরো পয়সা পর্যন্ত নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়না। তাহলে কীভাবে স্প্রে বোতল িনয়ে তাঁরা সংসদ ভবনের ভেতরে ঢুকলে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিজিটর গ্যালারি থেকে হঠাৎই ঝাঁপ দিয়ে হলুদ স্প্রে করতে থাকে তারা। আতঙ্কে হুড়ো হুড়ি পড়ে যায় সেসময়।
সাংসদের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারেন না সংসদ ভবনের চত্ত্বরে। সেখানে হলুদ রঙের স্প্রে নিয়ে কীভাবে অজ্ঞাত পরিচয় দুই যুবক ঢুকে পড়ল সংসদ ভবনে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংসদরা হুড়ো হুড়ি করে ভবন থেকে বেরিয়ে আসেন। যেকোনও বড় ধরনের দুর্ঘটনা সেখানে ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা জানিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। হুড়োহুড়ি করে সকলে বেরিয়ে আসি। নিরাপত্তায় গলদের অভিযোগ করেছেন তাঁরা। অন্যদিকে বিজেপি সাংসদ দীলিপ ঘোষও জানিয়েছেন প্রথমে দর্শকের গ্যালারি থেকে হঠাৎ করে ২ ব্যক্তির ঝাঁপ দেওয়ার ঘটনায় চমকে গিয়েছিলেন তাঁরা। বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য রাখার সময়েই এই ঘটনা ঘটে।
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও এই ঘটনায় আতঙ্ক প্রকাশ করেেছন। কীভাবে কঠিন নিরাপত্তা বলয়ের মধ্যে স্পে বোতল নিয়ে ২ অজ্ঞাত পরিচয় যুবক ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গতবার সংসদে হামলার ঘটনা ঘটেছিল পুরনো ভবনে এবং একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নতুন সংসদ ভবনে এই ঘটনা ঘটল। ইতিমধ্যেই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে তাঁরা এসেছিল এবং তাঁদের পরিচয় কি তা জানার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications