দুই ট্রাক চালককে সোপিয়ানে গুলি করে মারল জঙ্গিরা

ফের জঙ্গি হামলা উপত্যকায়। ব্লক নির্বাচন শেষ হতেই কাশ্মীরের সোপিয়ানে আপেলবাহী দুটি ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। ট্রাকে আগুন ধরিয়ে চালকদের গুলি করে হত্যা করে তারা।

ফের জঙ্গি হামলা উপত্যকায়। ব্লক নির্বাচন শেষ হতেই কাশ্মীরের সোপিয়ানে আপেলবাহী দুটি ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। ট্রাকে আগুন ধরিয়ে চালকদের গুলি করে হত্যা করে তারা। কয়েকদিন আগেই কাঠুয়ায় জিহাদি বার্তা লেখা আপেল ঘিরে আতঙ্ক তৈরি হয়েছিল। এই নিয়ে ব্যবস্থা না নিলে ব্যবসায়ীরা আপেলের পাইকারি বাজার বয়কটের ডাক দিয়েছিলেন। তারপরেই আপেলবাহী ট্রাকে জঙ্গি হামলার ঘটনা ঘটল।

দুই ট্রাক চালককে সোপিয়ানে গুলি করে মারল জঙ্গিরা

জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন আরও এক ট্রাক চালক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে ঠিক একই জায়গায় আপেল বিক্রেতাকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। কাশ্মীরের ব্যবসাদারদের দোকান খোলা নিেয় প্রায়ই হুমকি দিয়ে চলেছে জঙ্গিরা। উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখাই তাদের মূল উদ্দেশ্য বলে মনে করছে সেনাবাহিনী। সেকারণেই আপেলবাহী ট্রাক দুটিকে টার্গেট করেছিল তারা।
আক্রান্তদের মধ্যে একজনের নাম মহম্মদ ইলিয়াস বলে জানা গিয়েছে, তিনি রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। মৃত ট্রাক চালক জীবন পাঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা। আরেকজনের নাম জানা যায়নি। তবে এখনও পর্যন্ত জঙ্গিদের ধরা যায়নি। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+