বড়সড় সাফল্য উপত্যকায়, রুদ্ধশ্বাস লড়াইয়ে শীর্ষ লস্কর জঙ্গিনেতাকে খতম করল ভারতীয় সেনা
বড়সড় সাফল্য উপত্যকায়। রুদ্ধশ্বাস লড়াইয়ে দুই শীর্ষ লস্কর জঙ্গিনেতাকে খতম করল ভারতীয়। শুধু তাই নয়, গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। সোমবার সকালে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই।
বড়সড় সাফল্য উপত্যকায়। রুদ্ধশ্বাস লড়াইয়ে এক শীর্ষ লস্কর জঙ্গিনেতাকে খতম করল ভারতীয়। শুধু তাই নয়, গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। সোমবার সকালে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। জম্মু-কাশ্মীরের সোফিয়ানে লুকিয়ে আছে জঙ্গিরা।

এই খবর সেনার কাছে আসা মাত্র শুরু হয় অভিযান। কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামে সেনা আধিকারিকরা। জানা যাচ্ছে, প্রথমে লুকিয়ে থাকা জঙ্গিদের আত্ম সমর্পণ করতে বলেন আধিকারিক। কিন্তু তা না করে পাল্টা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা।
পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের গুলির লড়াইয়ে দুই শীর্ষ লস্কর জঙ্গিনেতার মৃত্যু হয় বলে জানা যায়। মৃত্যু হয় আরও এক জঙ্গির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সাত সকালে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা।
ইতিমধ্যে খতম হওয়া শীর্ষ জঙ্গি নেতার পরিচয় জানা গিয়েছে। কাশ্মীরের পুলিশের তরফে দাবি, ২০১৭ সাল থেকে উপত্যকাতে জঙ্গি কার্যকলাপে সরাসরি যোগ ছিল ওই শীর্ষ নেতার। শুধু তাই নয়, একাধিকবার টার্গেটে আসলেও জালে ধরা দেয়নি। অবশেষে গুলির লড়াইয়ে খতম ওই লস্কর নেতা। যা উপত্যাকায় জঙ্গি কার্যকলাপ রুখতে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, ঘটনার পরেই জঙ্গি ঘাঁটি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর টাকাও। এই ঘটনার পরেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিভিন্ন এলাকাতে কর্ডন করে দেওয়া হয়েছে। চলছে নাকা চেকিং।
অন্যদিকে গত কয়েকদিনে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ ড্রোন। গত কয়েকদিনে একাধিক সামরিক ঘাঁটির রহস্যজনক ড্রোনের নজরদারি সামনে এসেছে। আর এই চ্যালেঞ্জ সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে সেনাবাহিনী। এই ঘটনার পর সীমান্তে হাইঅ্যালার্টে সেনা। রহস্যজনক কিছু দেখলেই গুলির নির্দেশ সেনাকে।












Click it and Unblock the Notifications