বোমাবাজি ঘিরে শাসকের কোন্দল প্রকাশ্যে! মমতার দলের দুই প্রভাবশালী বিধায়কের তরজা

কাঁচরাপাড়ায় বোমাবাজি ঘিরে কোন্দল তৃণমূলে। রায় পরিবারের হাত থেকে মুক্তি চায় কাঁচরাপাড়া। এমনটাই বললেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং।

কাঁচরাপাড়ায় বোমাবাজি ঘিরে কোন্দল তৃণমূলে। রায় পরিবারের হাত থেকে মুক্তি চায় কাঁচরাপাড়া। এমনটাই বললেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। সোমবার রাতে কাঁচরাপাড়ার জোনপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজিতে এক নাবালিকা গুরুতর আহত হয়। অর্জুন সিং-এর বক্তব্যের জেরে তাঁকে ওই নাবালিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়।

বোমাবাজি ঘিরে শাসকের কোন্দল প্রকাশ্যে! মমতার দলের দুই প্রভাবশালী বিধায়কের তরজা

সোমবারের বোমাবাজির ঘটনা কাঁচরাপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার সামনে এনে দিল। ওই দিন কাঁচরাপাড়ার জোনপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজির পর পার্টি অফিস তছনছ করা হয়। সেইসময় মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল বছর দশেকের বর্ষা সরকার। তার মাথায় ও কোমরে আঘাত লাগে। কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ মঙ্গলবার অর্জুন সিং পন্থী সুদীপ্ত দাস, রাজা সরকার-সহ ৪ জনকে গ্রেফতার করে। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। পরে ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাকপুর আদালত। আদালতেই ধৃত সুদীপ্ত দাস, রাজা সরকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং ও তাঁর অনুগামীরা।

ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিতে হালিশহরে রেল অবরোধের পাশাপাশি বীজপুর থানা ঘেরাও করা হয়েছিল।

বোমাবাজি ও হামলার ঘটনায় গ্রেফতার হওয়া সুদীপ্ত দাস, রাজা সরকারকে মঙ্গলবারই দুষ্কৃতী বলে অ্যাখ্যা দিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়।

এদিকে নিজের অনুগামীদের গ্রেফতার ক্ষিপ্ত পাশের কেন্দ্র ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তিনি বলেন, রায় পরিবারের হাত থেকে মুক্তি চায় কাঁচরাপাড়া। অর্জুন সিং-এর অভিযোগ, মুকুল রায় দলে থাকার সময় ছুরি চালিয়েছেন, এখনও চালিয়ে যাচ্ছেন। নিজের দুই অনুগামীকে রাজনৈতিক নেতা বলে বর্ণনা করেছেন অর্জুন সিং। মুকুল রায়কে তলায় তলায় সহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং।

সূত্রের খবর অনুযায়ী, এপ্রসঙ্গে বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করছেন। আহত ১০ বছরের নাবালিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+