ভোররাতে সোপিয়ানে এনকাউন্টার ! খতম ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের রব্বানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত দুই জঙ্গি। ঘটনাটি রবিবার ভোরের। উদ্ধার হয়েছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। জঙ্গিরা আল-বদর গোষ্ঠীর বলে জানা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের রব্বানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত দুই জঙ্গি। ঘটনাটি রবিবার ভোরের। উদ্ধার হয়েছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। জঙ্গিরা আল-বদর গোষ্ঠীর বলে জানা গিয়েছে।

শনিবার গভীর রাতে সোপিয়ানের রব্বান এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা, সিআরপিএফ, পুলিশের মিলিত বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নজরে আসতেই, গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।
উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র। এলাকায় আরও জঙ্গির উপস্থিতি খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি রয়েছে।

Click it and Unblock the Notifications