একাধিক জায়গায় অভিযান! কাশ্মীরে ২ জঙ্গি নিকেশ, তল্লাশি অভিযান জারি
কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর অভিযান। শনিবার সকালে মৃত্যু হয়েছে ২ জঙ্গির।
কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর অভিযান। শনিবার সকালে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। পাঞ্জগাও গ্রামে এই সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীরসঙ্গে অপর সংঘর্ষটি হয়, অনন্তনাগ জেলায়। সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে।

ভোররাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধ শুরু হয়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পয়েছে, তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ-এর ১৩০ নম্বর ব্যাটেলিয়ন,৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। দুই জঙ্গি দেহ উদ্ধার করার খবর পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্রও।
J&K: Visuals from Panzgam village in Awantipora where an encounter had broken out between terrorists & troops of 130 Battalion CRPF, 55 RR and Special Operations Group (SOG) earlier this morning. One terrorist has been neutralised. (visuals deferred by unspecified time) pic.twitter.com/jKruNbpW66
— ANI (@ANI) May 18, 2019
এই দুই জায়গায় পরপর সেনা জঙ্গিদের সংঘর্ষ এখনও চলছে। এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। এর আগে তিন সন্দেহভাজন জঙ্গিএবং এস সেনা ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়। মৃত ৩ জঙ্গি জৈশ-ই মহম্মদের বলে জানা গিয়েছে।
Exchange of #fire between #securityforces & #terrorists at #Anantnag. Area under #cordon. Details shall follow. @JmuKmrPolice @AnantnagPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 18, 2019












Click it and Unblock the Notifications