সাতসকালে সোপিয়ানে এনকাউন্টার ! খতম ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সাফনাগ্রিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। ঘটনাটি মঙ্গলবার সকালের। উদ্ধার হয়েছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র।
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সাফনাগ্রিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। ঘটনাটি মঙ্গলবার সকালের। উদ্ধার হয়েছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। তবে এর সঙ্গে অন্য কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নজরে আসতেই, গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
এর আগে শনিবারও সোপিয়ানেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে খতম হয়েছিল ২ জঙ্গি।












Click it and Unblock the Notifications