এবার এনকাউন্টার শ্রীনগরে! মৃত ২ জঙ্গি
শ্রীনগরের কাছে নওগাঁয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। ঘটনাটি বুধবার সকালের।
শ্রীনগরের কাছে নওগাঁয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। ঘটনাটি বুধবার সকালের। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘোষণা করে স্থানীয়দের জানিয়ে দেওয়া হয়েছিল তাঁরা যেন সংঘর্ষস্থলের কাছে না যান।

শ্রীনগরের কাছে নওগাঁ এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নজরে আসতেই, গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
দিন দুয়েক আগে কুলগাম-এ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া গ্রেনেডে ৬ সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছিল। এই ধরনার জেরে রাস্তায় বিক্ষোভ দেখাতে গেলে আটক করা হয় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে।













Click it and Unblock the Notifications