নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টার! খতম ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার খ্রেও এলাকায় এনকাউন্টার। বৃহস্পতিবার ভোরে আলো ফোটার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে দুই জঙ্গির।
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার খ্রেও এলাকায় এনকাউন্টার। বৃহস্পতিবার ভোরে আলো ফোটার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে দুই জঙ্গির।

বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলে সেনা-সিআরপি এবং কাশ্মীর পুলিশের মিলিত বাহিনী। ভোরের আলো ফোটার আগেই অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।
অভিযান শুরু হওয়ার সময় থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
মৃত দুই জঙ্গির কাছ থেকে বড় সংখ্যার অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Click it and Unblock the Notifications