অনন্তনাগে নিকেশ ২ জঙ্গি ! এলাকায় জারি তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টার। মৃত্যু হয়েছে দুই জঙ্গির। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারার বাগেন্ডার মহল্লায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু হয়।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টার। মৃত্যু হয়েছে দুই জঙ্গির। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারার বাগেন্ডার মহল্লায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে এলাকায় তল্লাশি অভিযান শুরু হতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
সংঘর্ষস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ।
#UPDATE: Two terrorists have been neutralised in the exchange of fire with security forces in Bagender Mohalla of Bijbehara in South Kashmir's Anantnag district. Search operation is underway. https://t.co/Yl41By46fM
— ANI (@ANI) April 25, 2019












Click it and Unblock the Notifications