জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ভয়াবহ সংঘর্ষ! নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ২ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের (jammu and kashmir) কুলগাঁওতে সেনা-জঙ্গি সংঘর্ষ (encounter)। শুক্রবার বিকেলে এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছ

জম্মু ও কাশ্মীরের (jammu and kashmir) কুলগাঁওতে সেনা-জঙ্গি সংঘর্ষ (encounter)। শুক্রবার বিকেলে এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জঙ্গির (terrorist) । দুটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। কারণ এখনও সেখানে এনকাউন্টার চলছে বলে জানা গিয়েছে।

শুক্রবার বিকেল থেকে অভিযান

শুক্রবার বিকেল থেকে অভিযান

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছেন, শুক্রবার বিকেল থেকে অভিযান শুরু করে সেনা ও পুলিশের যুগ্ম বাহিনী। কুলগাঁও-এর চিনিগাঁওয়ে অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনার ০১ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানরা। পুলিশের কাছে থাকা নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান।

রাতেই শুরু এনকাউন্টার

রাতেই শুরু এনকাউন্টার

নির্দিষ্ট সূত্রে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ ও সেনার মিলিত বাহিনী। পুলিশ ও সেনার উপস্থিতির জানান পেতেই পুলিশ চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। শুরু হয়ে যায় এনকাউন্টার। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে ফ্লাসলাইটও ব্যবহার করে পুলিশ ও সেনার যৌথ বাহিনী।

ঘটনাস্থলে পড়ে দুই জঙ্গির দেহ

ঘটনাস্থলে পড়ে দুই জঙ্গির দেহ

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সংঘর্ষ স্থলে পড়ে রয়েছে ২ জঙ্গির দেহ। কিন্তু এখনও এনকাউন্টার চলতে থাকায় তা উদ্ধার করা যায়নি। পুলিশ ও সেনার যৌথ বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। লুকিয়ে থাকা জঙ্গিরা এখনও গুলি চালিয়ে যাচ্ছে।

উদ্ধার অস্ত্র

উদ্ধার অস্ত্র

শ্রীনগরে সেনার মুখপত্র জানিয়েছেন, জঙ্গির কাথ থেকে এম ফোর রাইফেল এবং উদ্ধার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+