পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর অভিযান, মৃত ২ লস্কর জঙ্গি
জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনী ও লস্কর জঙ্গি সংঘর্ষ। ভোররাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত দুই লস্কর জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তাবাহিনী অভিযান জারি রেখেছে।
জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীও লস্কর জঙ্গি সংঘর্ষ। ভোররাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত দুই লস্কর জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তাবাহিনী অভিযান জারি রেখেছে।

গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার লিটার গ্রামে ভোর রাতে অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের মিলিত বাহিনী। লস্কর-ই তৈবার শীর্ষস্থানীয় জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী। খবর পাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। গ্রামে নিরাপত্তা বাহিনী দেখেই গুলি চালাতে শুরু করে লস্কর জঙ্গি। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়।
নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, দুই জঙ্গি হল ওয়াসিম শাহ এবং হাফিজ নিসার। এলাকায় এখনও তল্লাশি জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।












Click it and Unblock the Notifications