জম্মু ও কাশ্মীরের নগাঁও সেক্টরে সেনার অভিযান! খতম ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের নগাঁও সেক্টরে সেনার অভিযান! খতম ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সেনার গুলিতে মৃত্যু ২ জঙ্গির। সেনা সূত্রে জানা গিয়েছে এদিন সকালে, বারামুলার নগাঁও সেক্টরে জঙ্গিদের গতিবিধি নজরে আসে সেনার। গুলিতে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। উদ্ধার করা হয়েছে ২ টি একে ৪৭ রাইফেল।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সন্দেহজনক গতিবিধি
সেনাবাহিনীর এক মুখপত্র জানিয়েছেন, এদিন সকালে বারামূলার নগাঁও সেক্টরে জঙ্গিদের গতিবিধি নজরে আসে সেনার।

অভিযানে মৃত ২ জঙ্গি
সঙ্গে সঙ্গে সেনা অভিযান চলে। সংঘর্ষে ২ জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের কাছ থেকে ২ টি একে ৪৭ রাইফেল এবং রসদ উদ্ধার করা হয়েছে।

এলাকায় তল্লাশি অভিযান
এই দলে আর কোনও জঙ্গি ছিল কিনা তার খোঁজে এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

১০০-র বেশি জঙ্গির মৃত্যু
গতমাসে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছিলেন এই বছরে ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫০ জনের বেশি হিজবুল, ২০ জন করে লস্কর ও জৈশের সদস্য বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications