যোগীর রাজ্যে গ্রেফতার দুই সন্দেহভাজন জইশ জঙ্গি, সতর্কতা উত্তরপ্রদেশে

পুলওয়ামা হামলার এক সপ্তাহের মধ্যে দেশের অন্য রাজ্য থেকে এবার পুলিশের জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ ই মহম্মদ জঙ্গি।

পুলওয়ামা হামলার এক সপ্তাহের মধ্যে দেশের অন্য রাজ্য থেকে এবার পুলিশের জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ ই মহম্মদ জঙ্গি। পুলিশ জানিয়েছে, দুজনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।

উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ জঙ্গি

জানা গিয়েছে, শাহনওয়াজ আহমেদ কাশ্মীরের কুলগামের বাসিন্দা যে জইশের হয়ে জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল। আর একজনের নাম আকিব আহমেদ মালিক। সে পুলওয়ামার বাসিন্দা বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং বলেন, দুজনকেই সন্ত্রাস দমন শাখা পশ্চিম উত্তরপ্রদেশের দেওবন্দ থেকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের কাছ থেকে হ্যান্ডগান ও বুলেট উদ্ধার হয়েছে।

এই দুই সন্দেহভাজন পুলওয়ামা হামলার আগে না পরে উত্তরপ্রদেশে এসেছিল তা জেরা করে বের করার চেষ্টা করছে পুলিশ। এর বেশি এখনই কিছু বলতে চাইছে না উত্তরপ্রদেশ পুলিশ।

কাশ্মীরের ঘটনার পর সারা দেশে তৎপরতা দেখা গিয়েছে। সেনা কনভয়ে হামলায় ৪৯ জন সেনা শহিদ হয়েছেন। তারপরে বিশেষ করে কাশ্মীরে জঙ্গি দমনে সেনা কড়া তৎপরতা দেখিয়েছে। জইশ ই মহম্মদ জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+