স্কুলের শৌচালয়ে দুই ছাত্রীকে নিগ্রহ, প্রতিবাদে বদলাপুর স্টেশনে ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ
আরজি কর হাসপাতালের ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে৷ এবার মহারাষ্ট্রের বদলাপুর এলাকায় নির্যাতনের অভিযোগ উঠল৷ খুদে দুই স্কুলছাত্রীর উপর নির্যাতন চলেছে। ঘটনা সামনে আসতেই এদিন তুলকালাম হয়েছে বদলাপুরে।
থানে জেলার একটি স্কুলে দুই ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হতেই চড়াও হন অভিভাবকরা। সঙ্গে ছিল স্থানীয় সাধারণ মানুষ। এদিন বদলাপুর স্টেশনে বিক্ষোভ, রেল অবরোধ করা হয়। ভাঙচুর হয়। পুলিশকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়।

কী হয়েছিল স্কুলে? জানা গিয়েছে, গত ১৬ আগস্ট বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ঘটনা৷ খুদে দুই ছাত্রীর সঙ্গে শৌচালয়ের ভিতর এক সাফাইকর্মী অসভ্যতা করে৷ দুই ছাত্রীই পরে বাড়িতে গিয়ে ঘটনার কথা জানায়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার জনরোষ গিয়ে পড়ে স্কুলের উপর৷ এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায়।
বদলাপুর রেল স্টেশনে বিক্ষোভ দেখানো হয়। লাইনের উপর বিক্ষোভকারীরা বসে পড়েন। তাদের অনুরোধ করলেও অবরোধ ওঠেনি৷ পুলিশ অবরোধ তুলতে আসে। তখন ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। ভাংচুর চালানো হয়। লাইনে ট্রেন দাঁড়িয়ে যায়৷ পরিস্থিতি আয়ত্ত্বে আনতে পুলিশকেও লাঠিচার্জ করতে হয়৷ পুলিশকে লক্ষ্য করেও রেললাইনের পাথর ছোঁড়া হয়।
থানায় অভিযোগ দায়েরের পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিভাবকরা স্কুলের ম্যানেজমেন্টের উপর ক্ষোভ প্রকাশ করেছে৷ ছাত্রীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ স্কুল কর্তৃপক্ষ৷ এই কথা বলা হচ্ছে। কেন স্কুলের শৌচালয়ে কোনও মহিলা এটেন্ডেন্ট ছিলেন না? স্কুলের একাধিক সিসিটিভি কেন খারাপ? সেই সব প্রশ্ন তোলা হয়েছে।
স্কুলের তরফে অভিযোগের পরেই অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে। ক্লাস টিচার ও ন্যানিকেও সরিয়ে দেওয়া হয়েছে৷ স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গেও কথা বলছে। এই ঘটনায় রাজনৈতিক রঙও লেগেছে।
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন৷ বিচার যাতে ফাস্ট ট্রযাক কোর্টে হয়৷ সেই আবেদন বিরোধী কংগ্রেস শিবিব থেকে দাবি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications