জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ, মৃত ২ জওয়ান ও ২ জঙ্গি
জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই। এখনও পর্যন্ত ২ জঙ্গি এবং ২ সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই। এখনও পর্য়ন্ত ২ জঙ্গি এবং ২ সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সেনা বাহিনীর মুখপত্র কর্নেল রাজেশ কালিয়া শ্রীনগরে জানিয়েছেন, বান্দিপোরার হাজিনে এই গুলির লড়াই হয়। সেখানেই মারা পড়ে দুই জঙ্গি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই ভোরেই বান্দিপোরার হাজিনের পারিবাল এলাকা ঘিরে ফেলে সেনা জওয়ানরা। জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে ছিল সেই বাড়ির কাছাকাছি আসতেই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও।

অক্টোবরের ৩ তারিখে শ্রীনগর বিমানবন্দরকে টার্গেট করে বিএসএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। সেখানে মারা যান বিএসএফের এক আধিকারিক। মারা পড়ে তিন জঙ্গিও।












Click it and Unblock the Notifications