বিলেতে স্বাধীন মনিপুরের ঘোষণা! কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

একা কাশ্মীরে রক্ষা নেই। এর সঙ্গে যুক্ত হল মনিপুর। সেখানকার দুই বিচ্ছিন্নতাবাদী নেতা লন্ডনে স্বাদীন মনিপুরের ঘোষণা করেছেন। যার জেরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এনআইএ তদন্তের প্রস্তাব করেছেন।

একা কাশ্মীরে রক্ষা নেই। এর সঙ্গে যুক্ত হল মনিপুর। সেখানকার দুই বিচ্ছিন্নতাবাদী নেতা লন্ডনে স্বাদীন মনিপুরের ঘোষণা করেছেন। যার জেরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এনআইএ তদন্তের প্রস্তাব করেছেন। সাংবাদিকদের সহ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ইম্ফল থানায় এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে ইয়াম্বেন বীরেন এবং নরেনংবাম সমরজিৎ সিং-এর বিরুদ্ধে।

 বিলেতে স্বাধীন মনিপুরের ঘোষণা! কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

এই দুই নেতা মঙ্গলবার ঘোষণা করেছিলেন তারা মনিপুরের রাজা লিসেম্বা সানাজোবার প্রতিনিধিত্ব করছেন। যদিও সানাজোবা জানিয়েছেন, এই ঘোষণার সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই।

মনিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছে, এই সম্পর্কে মামলা এনআইএ-র হাতে তুলে দেওয়ার জন্য তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন। এর ফলে তদন্তকারীরা এ সমরজিৎ সিং-এর পাশাপাশি সালাই হোল্ডিং কর্পোরেশনের বিষয়েও তদন্ত করতে পারবেন।

মঙ্গলবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে ইয়াম্বেন বীরের নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। পাশাপাশি এন সমরজিৎ সিং নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। তাঁরা সেদিন এও বলেন, মনিপুরের মহারাজার তরফে এই বিবৃতি তাঁরা দিচ্ছেন।

এদিকে বুধবার বিষয়টি নিয়ে প্রাসাদে নিজের বক্তব্য জানিয়েছেন রাজা লিসেম্বা সানাজোবা। তাঁর সঙ্গে এই ঘোষণার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন লন্ডন যাওয়ার আগে এইসব নেতারা তাঁর অনুমতি দাবি করেছিলেন।

ব্রিটিশ শাসনে মনিপুর থাকাকালীন সময়ে ইতিহাস অনুসন্ধানের জন্য তারা লন্ডন যাচ্ছে বলে জানিয়েছিল। রাজার অনুমতি পত্রেরও দাবি করেছিল তারা।

অন্যদিকে, সালাই হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ই ব্রজেন্দ্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এন সমরাজিৎ সিংকে ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+