মধ্যপ্রদেশে দুই স্বঘোষিত ধর্মগুরুর লালসার শিকার কিশোরী

ভোপাল, ৬ জানুয়ারি: দুই স্বঘোষিত সাধুবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খরগোন জেলার ভোমবড়া গ্রামে। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত।

পুলিশ জানায়, ওই গ্রামে রাজস্থান ও হরিয়ানা থেকে এসে ঘাঁটি গেড়েছিল দুই ব্যক্তি। তারা নিজেদের আধ্যাত্মিক ক্ষমতা জাহির করতে নানা কৌশল দেখায় গ্রামবাসীদের। তাতে সাধারণ মানুষের সম্ভ্রম বেড়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে দু'জনই স্বঘোষিত ধর্মগুরু হয়ে বসে পড়ে। যে ষোড়শীকে তারা ধর্ষণ করেছে, তাকেও আগে থেকে দুই বাবা চিনত বলে খবর।

কক

সোমবার রাতে একটি সমস্যার প্রতিকার চেয়ে ওই মেয়েটি দুই স্বঘোষিত ধর্মগুরুর কাছে যায়। অভিযোগ, তখন একটি পানীয় দেওয়া হয় তাকে। ওই পানীয় পান করার পরই মেয়েটি সংজ্ঞা হারায়। যখন জ্ঞান ফেরে, তখন দেখে একটি মাঠে ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এর পরই বাড়ি ফিরে ওই কিশোরী সব জানায়। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+