সুকমায় ফের মাওবাদী হামলা, ২ নিরাপত্তাকর্মী-সহ মৃত ৩

মাওবাদী হামলায় মৃত্যু হল দুই নিরাপত্তা কর্মীর। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের সুকমায়। এলাকায় হামলা পরবর্তী তল্লাশি জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।

মাওবাদী হামলায় মৃত্যু হল দুই নিরাপত্তা কর্মীর। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের সুকমায়। এলাকায় হামলা পরবর্তী তল্লাশি জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।

সুকমায় ফের মাওবাদী হামলা, ২ নিরাপত্তাকর্মী-সহ মৃত ৩

রবিবার ভেজ্জি থানার অন্তর্গত এলাকা জঙ্গলে তল্লাশি অভিযান চলছিল। তল্লাশি অভিযানে ছিলেন, স্পেশাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্থানীয় পুলিশের বিশেষ বাহিনী। জানিয়েছেন সাউথ বস্তার রেঞ্জের আইজিপি সুন্দর রাজ পি।

জঙ্গলে ভেজ্জি এবং এলারমাডগুর-এর মাঝে মাওবাদীরা এই হামলা চালায়। জায়গাটি রাজধানী রায়পুর থেকে প্রায় ৫০০ কিমি দূরে। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় চলে। গুলিতে মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মাদকম হাঁসদা এবং মুকেশ কাদহির। গুলিতে আরও ছয় জওয়ান আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ভেজ্জি এবং এলারমাডগুর মধ্যে অপর একটি ঘটনায়, যেখানে মাওবাদীরা রাস্তার তৈরির দায়িত্বে থাকা এক সুপার ভাইজারকে হত্যা করে। রাস্তা তৈরির যন্ত্রপাতিতেও আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+