মধ্যপ্রদেশের সেনা শিবির থেকে চুরি গেল ২টি রাইফেল, রাজ্যে জারি হাই অ্যালার্ট
মধ্যপ্রদেশের সেনা শিবির থেকে চুরি গেল ২টি রাইফেল, রাজ্যে জারি হাই অ্যালার্ট
মধ্যপ্রদেশের সেনা শিবির থেকে খোয়া গেল রাইফেল। রাজ্যজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

জানা গিয়েছে, শুক্রবার দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পাঁচমারির সেনা শিবির থেকে দু’টি আইএনএসএএস রাইফেল ও ২০ রাউন্ড কার্তুজ নিয়ে ফেরার হয়ে যায়। হোসাঙ্গাবাদের এসপি এমএল ছারি এ প্রসঙ্গে বলেন, 'আমাদের কাছে শুক্রবার সকালে খবর আসে যে পাঁচমারি সেনা শিবিরে সেনা অফিসারের পরিচয় দিয়ে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং দু’টি রাইফেল চুরি করে নিয়ে তারা পালিয়ে যায়। সন্দেহভাজনরা কালো রঙের ট্র্যাকস্যুট ও টুপি পরেছিল।’
তিনি আরও জানিয়েছেন যে ওই দুই ব্যক্তি পিপারিয়া শহর থেকে ট্যাক্সি করে এই সেনা শিবিরে আসে এবং রাইফেল চুরি করার পর তারা পিপারিয় রেল স্টেশনের দিকে চলে যায়। এসপি বলেন, 'আমরা উচ্চ সতর্কতা জারি করেছি এবং রাজ্যের সব রাস্তায় চলছে পুলিশি তল্লাশি। রেল পুলিশকেও এ বিষয়ে অবগত করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে যাত্রীদের তল্লাশি চলছে।’ যে ট্যাক্সিটি করে অভিযুক্তরা সেনা শিবিরে এসেছিল, তা বাঝেয়াপ্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications