Vande Bharat Express Train: ২০ কোচের বন্দে ভারত! নভেম্বরে আসছে একেবারে নতুন দুটি রেক
Vande Bharat Express Train: সাধারণ ট্রেন যাত্রীদের জন্য দারুণ খবর। বিশেষ করে রাজধানী ভোপাল থেকে উত্তরপ্রদেশের যাওয়া এখন আরও সহজ হতে চলেছে। খুব শীঘ্রই মুক্তি মিলতে চলেছে সাধারণ ট্রেন যাত্রা থেকে। ভোপাল থেকে লখনউ এবং পাটলিপুত্র পর্যন্ত নতুন বন্দে ভারত ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল।
মনে করা হচ্ছে, আগামী সপ্তাহেই বন্দে ভারতের (Vande Bharat Express Train) নতুন রেক ভোপাল রেল মণ্ডলের কাছে পৌঁছে যাবে। এই ট্রেনগুলি প্রায় এক সপ্তাহ ট্রায়াল করা হবে।

- Vande Bharat Express Train: ৮ কোচের প্রিমিয়াম বন্দে ভারত
ভোপাল থেকে লখনউ'য়ের জন্য ৮ কোচের প্রিমিয়াম বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চলবে। অন্যদিকে রাণী কপলাপতি থেকে পাটলিপুত্রের জন্য স্লিপার কোচ বন্দে ভারত চলতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে স্পষ্ট না। তবে ২০ কোচের বন্দে ভারত চলবে বলে মনে করা হচ্ছে। ভোপাল রেল মল্ডলের এক আধিকারিক জানিয়েছেন, কোচ বরাদ্দ হওয়ার সঙ্গে সঙ্গেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হবে। এমনকি বন্দে ভারতের ট্রায়াল রানও সেরে ফেলা হবে।
- Vande Bharat Express Train: ভোপাল হয়ে চলবে দিল্লি-মুম্বই বন্দে ভারত
অন্যদিকে ভোপাল থেকে মুম্বই'য়ের জন্য নতুন একটি বন্দে ভারত (Vande Bharat Express Train) চলতে পারে বলে শোনা যাচ্ছে। ভোপাল রেল মণ্ডলের সিনিয়র এক আধিকারিক জানিয়েছেন, ভোপাল রেল মন্ডল থেকে পাটনা এবং লখনউ'য়ের জন্য নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। দিল্লি থেকে মুম্বই যাওয়ার একটি বন্দে ভারত এক্সপ্রেস ভোপাল হয়ে যাবে বলেই খবর। যাতে সংশ্লিষ্ট ওই রাজ্যের মানুষ দিল্লি এবং মুম্বই যাওয়া আরও সহজ হবে।
- Vande Bharat Express Train: নভেম্বর নতুন রেক
রেলের এক আধিকারিক জানিয়েছেন, আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসেই নতুন দুটি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) রেক পৌঁছে যাবে। আর এরপরেই ট্রাউয়ান রান শুরু হবে। এতে লখনউ এবং পাটনা যাওয়ার যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়া যাবে। এছাড়াও, রেল দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে আরেকটি বন্দে ভারত চলবে, যা ভোপাল হয়ে যাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications