পুলওয়ামায় জঙ্গি হামলা! গুলিতে মৃত ২ পুলিশকর্মী

জঙ্গি হামলায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়। সেখানকার আদালত চত্বরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই দুই পুলিশকর্মী।

জঙ্গি হামলায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়। সেখানকার আদালত চত্বরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই দুই পুলিশকর্মী। মৃত দুই পুলিশকর্মী হলেন, গুলাম রসুল লোন এবং গুলাম হাসান।

পুলওয়ামায় জঙ্গি হামলা! গুলিতে মৃত ২ পুলিশকর্মী

পুলিশের মুখপত্র জানিয়েছেন, জঙ্গিরা পুলওয়ামার জেলা আদালত চত্বরের পুলিশ ক্যাম্পের ওপর গুলিবর্ষণ করে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও জবাব দেন। গুলি যুদ্ধে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়।

অপর একটি হামলায় ১০ সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। অনন্তনাগের জঙ্গলাত মান্ডিতে জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে এই ঘটনা ঘটে। এখানেও ভোরে এই হামলার ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+