লালুর পা ধুয়ে, চপ্পল বয়ে তদন্তের মুখে দুই পুলিশ

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেয়ে গতকাল রাঁচির বীরসা মুণ্ডা কারাগার থেকে বেরিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন লালুপ্রসাদ যাদব। তার পর তিনি যান রাজরাপ্পা মন্দিরে পুজো দিতে। সেখানে এক মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) তাঁর পা ধুয়ে কাপড় দিয়ে মুছিয়ে দেন। তখন ওই পুলিশ অফিসার খাকি উর্দিতে ছিলেন। আর লালুজি চপ্পল খুলে মন্দিরে ঢুকলে আর একজন পুলিশকর্মী তা হাতে তুলে নেন। সংবাদমাধ্যমে এই ছবি প্রচারিত হতেই অস্বস্তিতে পড়ে যান পুলিশকর্তারা। বৃহস্পতিবার ওই দু'জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। দোষী প্রমাণিত হলে চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে এই দু'জনের।












Click it and Unblock the Notifications